• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, May 25, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

পৌরসভার ০৭নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী মত বিনিময় সভা –

by মোঃ শফিকুল ইসলাম আজাদ খান
August 25, 2023
in Uncategorized
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

ডা. আজাদ খান, বিভাগীয় ক্রাইম রিপোর্টার ময়মনসিংহ,
তাং ২৫ আগস্ট ২০২৩ খ্রী.

সামাজিক সকল অপরাধের মূল উৎস সর্বনাশা মাদক! আসুন সবাই মিলে মাদক কে না বলি, মাদক মুক্ত পরিচ্ছন্ন সমাজ গড়ি।

শুক্রবার (২৫ আগস্ট) বিকাল ৪ ঘটিকার সময়ে জামালপুর পৌরসভার ০৭নং ওয়ার্ডের যুব সমাজের উদ্দোগে পিটিআই রোড পশ্চিম ফুলবাড়িয়া ওয়ার্ল্ড ভিশন অফিস সংলগ্ন, মরহুম মনর উদ্দিন শেখের বাড়ির প্রাঙ্গণে, মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে দলমত নির্বিশেষে এলাকার সকল শ্রেনী পেশার লোক মিলে এক মাদক বিরোধী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মোঃ এনামুল হক খান মিলন এর সঞ্চালনায় এবং জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী আজাদ মোল্লা ‘র সভাপতিত্বে উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী শাহ্ নেওয়াজ, অফিসার্স ইনচার্জ, জামালপুর সদর থানা, জামালপুর ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জামালপুর।

এলাকার গন্যমান্য সূধীজন সহ আরো যারা উপস্হিত থেকে তাদের মূল্যবান বক্তব্য ও মতবিনিময় পেশ করেন, তারা হলেন- বিট পুলিশ কর্মকর্তা রেজাউল করিম, জামালপুর পৌরসভার ০৭, ০৮ ও ০৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর, ফাতেমা বেগম মেঘলা, জাতীয় শ্রমিক লীগ, জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, মোঃ সোলায়মান হোসেন (লাল), প্রভাষক মোঃ আব্দুল মোত্তালেব খান, ০৭নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, শরিফুল হাসান সুমন, ০৭নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক, মোঃ মমিনুল হক খান মমিন, পশ্চিম ফুলবাড়িয়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, মোঃ জহুরুল ইসলাম (সাবেক সেনা সদস্য) প্রমুখ।

সভায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে সদর থানায় জমা দেওয়া, ঘরে ঘরে অভিভাবকদের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ, যুবসমাজের মাঝে জাগরণমূলক এবং সৃজনশীল কাজে সম্পৃক্ত করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি কাজী শাহনেওয়াজ বলেন, মাদক ব্যবসায়ীদের তথ্য এবং তাদের অবস্থান দিয়ে সহায়তা করুন। তাদের সাথে কোন আপোস নাই। এরা দেশ ও সমাজের শত্রু। তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা মাদকের নেশায় যুক্ত তারা সুপথে ফিরে আসো। তোমাদের ফুল দিয়ে বরণ করা হবে নইলে কারাগারই হবে তোমাদের একমাত্র এবং শেষ ঠিকানা।

প্রধান বক্তা জাহাঙ্গীর সেলিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুবসমাজ জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। বর্তমানে দেশের ৬৫ ভাগ যুবক যদি মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় তাহলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। একটি দেশবিরোধী গোষ্ঠী যুবসমাজকে পঙ্গু করে রাখার উদ্দেশ্যে মাদকে সয়লাব করে ফেলছে গোটা সমাজকে। আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলি।

মতবিনিময় ও আলোচনা সভার শেষে এনামুল হক খান মিলনকে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে একটি কমিটি গঠন করা হয়।

মোঃ শফিকুল ইসলাম আজাদ খান

মোঃ শফিকুল ইসলাম আজাদ খান

ময়মনসিংহ বিভাগীয় ক্রাইম রিপোর্টার, মোবাইল নাম্বার- ০১৭১২৮০৫৮০৪

Next Post
গাইবান্ধায় ট্রাক চাপায় ট্রাফিক পুলিশ নিহতের ঘটনায় চালকসহ তিনজন গ্রেফতার

গাইবান্ধায় ট্রাক চাপায় ট্রাফিক পুলিশ নিহতের ঘটনায় চালকসহ তিনজন গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

২২ মাস বয়সী শিশু কন্যাকে নির্মমভাবে হত্যাকারী বাবা র‌্যাব-৭ এর হাতে আটক।

২২ মাস বয়সী শিশু কন্যাকে নির্মমভাবে হত্যাকারী বাবা র‌্যাব-৭ এর হাতে আটক।

4 years ago

কেরাণীগঞ্জে দুর্ধর্ষ চুরির ঘটনায় পেশাদার চোর-চক্রের ০৬ সদস্যকে গ্রেফতার

2 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের অভিযানে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন