• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, May 20, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home E-Paper

জুড়ীতে পা ধরেও ভয়ংকর নির্যাতনকারীর হাত থেকে রেহাই পাননি দুই শিশু

by Md Masum Ahmad
December 27, 2023
in E-Paper, বাংলাদেশ
0
জুড়ীতে পা ধরেও ভয়ংকর নির্যাতনকারীর হাত থেকে রেহাই পাননি দুই শিশু
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ মাছুম আহমদ জুড়ী মৌলভীবাজার

মৌলভীবাজার জেলার জুড়ীতে দুই শিশু অমানবিক নির্যাতনের শিকার হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাও গ্রামে ঘটনাটি ঘটেছে। নির্যাতনের শিকার দুই শিশু পূর্ব বেলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শিক্ষার্থীরা হলো- বেলাগাও গ্রামের আলমগীর মিয়ার ছেলে ইব্রাহিম (৯), একই গ্রামের সারজান মিয়ার ছেলে রবিউল হাসান (৯)।

জানা যায়, নির্যাতনের শিকার ওই দুই শিশু একই গ্রামের আব্দুল মজিদের ছেলে আনোয়ার হোসেন আকাশের বাড়ীর পাশে মঙ্গলবার বিকেলে খেলছিল। শিশুদের খেলাধুলায় ঘুম ভেঙে যায় আনোয়ার হোসেন আকাশের। এতেই ক্ষিপ্ত হয়ে যান তিনি। ক্ষিপ্ত হয়ে শিশুদেরকে মারতে আসলে শিশুরা দৌড়াতে থাকে। শিশুরা দৌড়ে পার্শ্ববর্তী ইউছুফনগর গ্রামে চলে গেলে আকাশ মোটরসাইকেল দিয়ে তাদের পিছু নেয়। এক পর্যায়ে ইউসুফ নগর মসজিদের সামনে গিয়ে তাদের পাকড়াও করে বাশের বেত দিয়ে পিটাতে থাকে। আকাশের হাত থেকে বাঁচতে শিশু দুটি পা ধরে ক্ষমা চাইলেও নির্যাতনের থেকে রেহাই পাননি। শিশুদের চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হলে আকাশ তাদেরকে সেখানে ফেলেই চলে আসেন। খবর পেয়ে শিশু দুটির পরিবার তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসে। পরে রাতে থানা পুলিশ ও মামলা থেকে বাঁচার জন্য আনোয়ার হোসেন আকাশ স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেমকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। দুই শিশু নির্যাতনের ঘটনাটি জানাজানি হলে পুরো গ্রামের মানুষ নিন্দার ঝড় ওঠে।

নির্যাতনের শিকার ইব্রাহিমের মা শাহিনা বেগম জানান, আমার ছেলে যদি কোন দোষ করে থাকে আমাদেরকে বলতে পারতো। আমাদেরকে না বলে আমার ছেলে ইব্রাহিমকে অমানবিক নির্যাতন করেছে আনোয়ার হোসেন আকাশ। তার তার পা ধরেও আমার ছেলে অমানুষিক নির্যাতন থেকে রেহাই পায়নি। তার মত এমন ডাকাত এই এলাকায় নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তিরা জানান, আনোয়ার হোসেন আকাশ আমরা জানতাম একজন শিক্ষক ও সমাজকর্মী। কিন্তু সে শিক্ষক ও সমাজকর্মীর আড়ালে একজন ভয়ঙ্কর নির্যাতনকারী। শুধু এ ঘটনা নয় সে আরো অনেক ঘটনা এলাকায় প্রতিনিয়ত ঘটাচ্ছে। ভয়ে এলাকার কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না।

এ বিষয়ে বক্তব্য জানতে নির্যাতনকারী আনোয়ার হোসেন আকাশের মুঠোফোনে ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়।

বিষয়টি জানতে স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেমের মুঠোফোনে বারবার ফোন দেওয়া হল তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে আলাপকালে পূর্ব বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সেলিম আহমেদ ও প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, নির্যাতনের বিষয়টি আমাদেরকে কেউ জানায়নি। খবর নিয়ে ব্যবস্থা নেব।

নির্যাতনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং বলেন, শিশু নির্যাতন একটি অমানবিক কাজ। শিশু শিক্ষার্থী নির্যাতনের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জুড়ী থানার ওসি এস.এম মাইন উদ্দিন বলেন, বিষয়টা আমি জানলাম। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

Md Masum Ahmad

Md Masum Ahmad

Next Post
মৌলভীবাজার-১ আসনে বাংলাদেশ ছাত্রলীগ কতৃক সমন্বয়ক কমিটিতে ছাত্রলীগ নেতা আল আমিন

মৌলভীবাজার-১ আসনে বাংলাদেশ ছাত্রলীগ কতৃক সমন্বয়ক কমিটিতে ছাত্রলীগ নেতা আল আমিন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

ঠাকুরগাঁওয়ে আমন ধানে স্বপ্ন বুনছেন কৃষকেরা

ঠাকুরগাঁওয়ে আমন ধানে স্বপ্ন বুনছেন কৃষকেরা

4 years ago
মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

2 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের অভিযানে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন