• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, April 20, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

বালিয়াডাঙ্গীর কালমেঘে সড়ক দূর্ঘটনায় দুই মটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

by Aparadhdamon
October 21, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
বালিয়াডাঙ্গীর কালমেঘে সড়ক দূর্ঘটনায় দুই মটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মোহাম্মদ মিলন আকতার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ বারঢালী নামক স্থানে বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিবাগত রাত প্রায় ১১ ঘটিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় । প্রত্যক্ষদর্শী না থাকার কারণে ঘটনার সঠিক তথ্য জানা সম্ভব হয়নি তবে ধারণা করা হচ্ছে , বাঁশ বহনকারী নসিমনের সাথে মোটরসাইকেল আরোহীর সংঘর্ষ ঘটে । রাস্তার উপরে মোটরসাইকেল আরোহী দু’জনের মৃতদেহ দেখতে পাওয়া যায় । ঘটনাস্থলে উপস্থিত বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের টিম লিডার প্রদীপ চন্দ্র রায় জানান, এক পথচারীর মাধ্যমে জানতে পেরে তারা দ্রুত কালমেঘ বাড়ঢালী নামক এলাকার ভাটার সামনের টার্নিংয়ে গিয়ে দুটো মৃতদেহ উদ্ধার করেন। এরপর মরদেহর পকেটে থাকা মোবাইলের মাধ্যমে তাদের পরিবারকে অবহিত করেন। মোবাইলে যোগাযোগের মাধ্যমে জানা যায়, নিহতদের একজনের নাম শহিদুল ইসলাম (২৪) ও অপরজনের নাম আনোয়ার হোসেন(২২)। জানা যায়, তাদের দু’জনেরই বাড়ী ঠাকুরগাঁও সদর উপজেলার বরনাগাঁও নামক এলাকায় এবং নিহত শহীদুল পেশায় একজন তুলা ব্যবসায়ী। নিহত শহীদুলের পিতার নাম ওসমান আলী। পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মৃত দু’জনের লাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। দেখতে আসা স্থানীয় লোকজনের দাবি, বেপরোয়া ভাবে পাগলু,মোটরসাইকেল, নসিমন, ট্যাক্টর চলাচল করছে। নসিমন এবং ট্যাক্টর এর বডিতে দুপাশে বাতি না থাকার কারণেও দূর্ঘটনা ঘটছে । সড়ক দূর্ঘটনায় দুই মটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন – বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে  ৩ রেস্টুরেন্টের জেল -জরিমানা

কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ রেস্টুরেন্টের জেল -জরিমানা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নওগাঁয় চালবোঝাই ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চালবোঝাই ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

12 months ago
রতন হত্যা মামলার মৃত্যুদন্ড  পলাতক আসামী ১৯ বছর পর ঢাকা থেকে গ্রেপ্তার 

রতন হত্যা মামলার মৃত্যুদন্ড পলাতক আসামী ১৯ বছর পর ঢাকা থেকে গ্রেপ্তার 

3 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন