• About
  • Advertise
  • Careers
  • Contact
Sunday, April 19, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নওগাঁর বদলগাছীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

by সুমন কুমার ঘোষ
April 24, 2024
in বিশেষ সংবাদ
0
নওগাঁর বদলগাছীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে আনজুম নূরে আরশি (১৮) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত গৃহবধু বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের শাহ আলম এর মেয়ে। খবর পেয়ে থানা পুলিশ ঐ গৃহবধুর মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। এ ঘটনায় স্বামী এমরান হোসেন (২২) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের থানায় নিয়ে এসেছে পুলিশ।
সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও গৃহবধুর পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, গত ৭/৮ মাস আগে আরশির সাথে ২য় বারের মতো বিয়ে হয় একই উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদ বিহার গ্রামের মিরাজের ছেলে এমরান হোসেনের। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য শশুর, শাশুড়ি ও তার স্বামী সব সময় তার উপর বিভিন্নভাবে মানষিক ও পাষবিক নির্যাতন করতো। ঈদের এক দিন আগেও তার তার স্বামী ও শাশুড়ি ঐ গৃহবৃধুকে নির্যাতন করেছে। ঈদের দিন আরশিকে নিয়ে তার স্বামী এমরান তার শশুর বাড়িতে বেড়াতে আসে। এবং এখানেই থাকে। রাতে স্বামী-স্ত্রী আরশির চাচার বাড়িতে খাবার খেয়ে শুয়ে পড়েন।
 কিন্তু রাত সাড়ে ১২ টার সময় আরশি মারা গেলে তার স্বামী এমরান হোসেন কৌশলে কাউকে কিছু না বলে রাতে তার শশুরবাড়ী থেকে মোটরসাইকেল বাহির করে তার বাবার বাড়িতে গিয়ে তার বাবা-মাকে আসতে বলে,  সে আবার তার শশুরবাড়ীতে চলে আসে। ঘরে গিয়ে আরশিকে কোলে নিয়ে বলতে থাকে আরশি মারা গেছে। কিন্তু কিভাবে মারা গেছে সে ব্যাপারে কিছুই বলছে না। আরশির মৃত্যু নিয়ে পরিবার ও এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকে বলছে স্বামী এমরান নেশা করে, সে নেশাগ্রস্থ অবস্থায় তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
নিহত আরশির পিতা শাহ আলম বলেন, মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকেই যৌতুকের টাকার জন্য বিভিন্নভাবে আমার মেয়ের স্বামী, শাশুড়ি ও শশুর মানষিক ও শারিরিকভাবে নির্যাতন করে আসছিলো। ঈদের আগের দিনও তার শাশুড়ি, শশুর ও স্বামী যৌতুকের টাকার জন্য আমার মেয়ের উপর প্রচুর নির্যাতন করে। তাদের নির্যাতন সইতে না পেরে মেয়ে আমাকে ফোন দিয়ে বিষয়টি জানিয়ে বলে আমাকে আজকেই এখান থেকে নিয়ে যাও। মেয়ের বাবা মানসন্মানের ভয়ে মেয়েকে বলে তোমরা ঈদের নামাজের পর আমার বাড়িতে এসো। সেই মোতাবেক ঈদের দিন আমার মেয়েকে নিয়ে জামাই আমার বাড়িতে বেড়াতে আসে এবং এখানেই থাকে। ঘটনার দিন সকালে আমার মেয়ের   ব্যাগ থেকে মেয়েকে কিছু না বলে টাকা বের করে নিয়ে আমার জামাই বাহিরে চলে যায়। মেয়ে ব্যাগে টাকা না দেখতে পেয়ে আমার মেয়ে না বলে টাকা নিবে কেন বলে জামাইয়ের সাথে কথা কাটাকাটি করে। ঘটনার দিন রাতে আমার ভাইয়ের বাড়িতে মেয়ে-জামাই খাওয়া-দাওয়া করে বাড়িতে আসে। এবং রাত সাড়ে ১১ টা পর্যন্ত আমার স্ত্রী আমার মেয়ে-জামাই এর ঘরে তঁাদের সাথে বিভিন্ন গল্প করে এসে শুয়ে পড়ে। আমি আমার দোকানে গিয়ে শুয়ে পড়ি। রাত সাড়ে ১২ টার দিকে শুনতে পাই আমার মেয়ে মারা গেছে। ঐ ছেলে আমার মেয়েকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। 
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান পিপিএম (সেবা) বলেন, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রক্রিয়া শেষে লাশটি ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তার স্বামীকে আটক করে থানায় নিয়ে আশা হয়েছে। মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
ছাত্রীকে ধ*র্ষণ চেষ্টা, শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড

ছাত্রীকে ধ*র্ষণ চেষ্টা, শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

মহাদেবপুর সনাতন বিদ্যাপীঠের উদ্যোগে ৬৫ তম গীতা স্কুল উদ্বোধন

মহাদেবপুর সনাতন বিদ্যাপীঠের উদ্যোগে ৬৫ তম গীতা স্কুল উদ্বোধন

3 years ago
ঈশ্বরদী ইপিজেডে কর্মকর্তার মারধরে কর্মচারীর মৃত্যু –

ঈশ্বরদী ইপিজেডে কর্মকর্তার মারধরে কর্মচারীর মৃত্যু –

1 year ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন