• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, May 21, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

আন্তর্জাতিক জাদুঘর দিবসের তাৎপর্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হলো

by সুমন কুমার ঘোষ
May 19, 2024
in বিশেষ সংবাদ
0
আন্তর্জাতিক জাদুঘর দিবসের তাৎপর্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হলো
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হলো আন্তর্জাতিক জাদুঘর দিবস শনিবার নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের কর্তৃপক্ষ প্রতিবছর দিবসটি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় শনিবার দিনব্যাপী বদলগাছী উপজেলার বৌদ্ধ বিহারে বিভিন্ন আয়োজন করা হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিলো ‘শিক্ষা ও গবেষণায় জাদুঘর’। আর দিবসটির মূল উদ্দেশ্য শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও পর্যটকদের গবেষণার সুযোগ সৃষ্টির মাধ্যমে নিজস্ব ঐতিহ্য সম্পর্কে জানতে সহায়তা করা। উত্তরবঙ্গের বৃহৎ প্রত্নতাত্ত্বিক সাইট ও বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত প্রত্নস্থল পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘর কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে ওইদিন সকালে একটি শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রা শেষে পাহাড়পুর বাজার সংলগ্ন আদিবাসী উচ্চ বিদ্যালয় এবং সোনামণি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাদুঘরের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন জাদুঘরের কাস্টোডিয়ান। পরে জাদুঘরের সেমিনার কক্ষে দিবসটির গুরুত্ব সম্পর্কে এক সভার আয়োজন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে জাদুঘর প্রাঙ্গণে বিভিন্ন সময়ে বিভিন্ন থানা, র‌্যাব, বিজিবি, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কর্তৃক প্রাপ্ত প্রত্নবস্তুর প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। দেশী-বিদেশী পর্যটকরা প্রত্নবস্তুর প্রদর্শনী উপভোগ করেন।  পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টোডিয়ান মুহাম্মদ ফজলুল করিম আরজু বলেন, এবারে আমাদের একটি ব্যতিক্রমী নির্দেশনা ছিলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে দিবসটির তাৎপর্য তুলে ধরা। পাশাপাশি দেশী ও বিদেশী পর্যটকদের জন্য প্রাপ্ত প্রত্নবস্তুর প্রদর্শনী। যেটা বিকাল পর্যন্ত চলে। এসময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ কিরণ কুমার রায়, অন্যান্য পুলিশ সদস্য, বৌদ্ধ বিহারে নিযুক্ত আনসার বাহিনীর সদস্য। এছাড়া বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থীসহ বিহারের সকল শ্রেণীর কর্মরতরা। এদিকে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামসের আহ্বানে ১৯৭৭ খ্রিষ্টাব্দে প্রথম বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। সেই থেকে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৪৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (আইসিওএম)। এর সদস্য হিসেবে বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের মোট ১৮০টি দেশের ২৮ হাজার জাদুঘর যুক্ত রয়েছে। জানা গেছে, এ উপমহাদেশে ব্রিটিশদের মাধ্যমে জাদুঘরের ধারণাটি এসেছে। ভারতীয় এশিয়াটিক সোসাইটির সদস্যরা এ অঞ্চলের জাতিতাত্ত্বিক, প্রত্নতাত্ত্বিক, ভূ-তাত্ত্বিক এবং প্রাণী বিষয়ক নমুনা সংগ্রহ করে সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যাপারে উদ্যোগী হন। লর্ড ওয়ারেন হেস্টিংস এশিয়াটিক সোসাইটির পৃষ্ঠপোষক ছিলেন। তিনি কলকাতার পার্ক স্ট্রিটে জমির ব্যবস্থা করেন। ১৮০৮ খ্রিষ্টাব্দে সেখানে জাদুঘরের জন্য ভবন নির্মাণ শেষ হয়। এ প্রক্রিয়ায় ১৮১৪ খ্রিষ্টাব্দে উপমহাদেশের প্রথম জাদুঘর ‘এশিয়াটিক সোসাইটি মিউজিয়াম’-এর জন্ম ও প্রতিষ্ঠা হয়। উল্লেখ্য, ১৯১০ খ্রিষ্টাব্দের এপ্রিলে দিঘাপতিয়া রাজপরিবারের সার্বিক পৃষ্ঠপোষকতায় শরৎকুমার রায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘বরেন্দ্র গবেষণা জাদুঘর’ হচ্ছে বাংলাদেশের প্রথম জাদুঘর। এটি নির্মাণ শেষ হয় ১৯১৩ খ্রিষ্টাব্দে। বাংলাদেশে প্রায় শতাধিক জাদুঘর আছে। প্রতি জাদুঘরে এমন পুরাতাত্ত্বিক নিদর্শনগুলোর সংগ্রহ সংরক্ষিত থাকে। এতে বৈজ্ঞানিক, শৈল্পিক ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বস্তুগুলো সংগ্রহ করে সংরক্ষণ করা হয় এবং তা জনসমক্ষে প্রদর্শন করা হয়।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
নওগাঁর সুস্বাদু গুটি আম বাজারে আসছে আগামী ২২মে

নওগাঁর সুস্বাদু গুটি আম বাজারে আসছে আগামী ২২মে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

সারাদেশে আরও প্রাথমিক বিদ্যালয় স্থাপন করবে সরকার

সারাদেশে আরও প্রাথমিক বিদ্যালয় স্থাপন করবে সরকার

3 years ago
নওগাঁয় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

নওগাঁয় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

2 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের অভিযানে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন