• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, April 21, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নওগাঁয় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজনের মৃত্যু

by সুমন কুমার ঘোষ
June 11, 2024
in বিশেষ সংবাদ
0
নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নাজিম উদ্দীন ফকির (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ৮ টার দিকে ছুরিকাঘাতে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১ টার নওগাঁ সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন। নিহত নাজিম উদ্দীন ফকির সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর গ্রামের মৃত কছিম উদ্দিন ফকিরের ছেলে। তিনি ওই এলাকার মাতব্বর ছিলেন।
জানা যায়, নিহত নাজিম উদ্দীন সোমবার রাতে বিলভবানীপুর শুকুরের মোড় থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাত কিছু দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও জানা যায়, নিহত নাজিম উদ্দীন প্রায় এক বছর আগে মারপিটের ঘটনায় একটি গ্রাম্য সালিশ দরবার করেছিল এলাকায়। সেই শালিসে ৩০ হাজার টাকা অর্থ জরিমানা করেন তিনি। এই গ্রাম্য সালিশকে কেন্দ্র করে তার উপর ক্ষিপ্ত ছিল একপক্ষ। তৈরি হয়েছিল শত্রুতা। এছাড়া প্রায় ৬-৭ মাস আগে পারিবারিক জমি সংক্রান্ত বিষয়ে একটি আপস করেন নিহত নাজিমুদ্দিন। সেই রাগও পুশে রাখতে পারে বলে মনে করেন স্থানীয়রা।
আর এসব শত্রুতা অথবা অন্য কোনো শত্রুতা থেকে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন অনেকে। তবে সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি খোলাসা হবে বলেও তারা আশা করছেন।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়ার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এরপর মরদেহটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া এঘটনায় নিহতের ছেলে সাইদুর ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। খুব দ্রুতই আসামীরা ধরা পড়বে বলেও জানান তিনি।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post

ইজারার শর্ত ভঙ্গ করে চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটে চলছে ইচ্ছেমতো খাজনা আদায় প্রতিবাদ করলে খাজনার রশিদ মিলছে দেরিতে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বেলকুচিতে সূবর্ণসাড়া কবরস্থান সংলগ্ন মাদরাসার ভবনের ৩য় তলা নির্মাণ কাজের উদ্বোধন

বেলকুচিতে সূবর্ণসাড়া কবরস্থান সংলগ্ন মাদরাসার ভবনের ৩য় তলা নির্মাণ কাজের উদ্বোধন

3 years ago
নওগাঁয় গ্রাফিতির উপর “জয় বাংলা” লেখা রাতের আধারে মুছে দিলো ছাত্রদল

নওগাঁয় গ্রাফিতির উপর “জয় বাংলা” লেখা রাতের আধারে মুছে দিলো ছাত্রদল

1 year ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন