• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, April 17, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

দুর্নীতির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দিলে এমপিও বন্ধ: ডিসি

by সুমন কুমার ঘোষ
July 30, 2024
in বিশেষ সংবাদ
0
দুর্নীতির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দিলে এমপিও বন্ধ: ডিসি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় এমপিওভুক্ত সব প্রতিষ্ঠানে দুর্নীতিমুক্তভাবে নিয়োগ বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা ও ব্রহানী সুলতান মাহমুদ গামা। 
সোমবার (২৯ জুলাই) সকালে উপজেলা অডিটোরিয়ামে সকল প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন। এ নির্দেশনা অমান্য করে দুর্নীতির মাধ্যমে কাউকে নিয়োগ দেয়ার চেষ্টা করলে ওই প্রতিষ্ঠান প্রধানের এমপিও বন্ধের সুপারিশ করার হুঁশিয়ারি দেন। 
জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী সব সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চাকরিতে নিয়োগ বোর্ড গঠনের পর সেখানে অর্থনৈতিক লেনদেন বা স্বজনপ্রীতির ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এ এলাকায় যেনো এমন কোনো ঘটনা না ঘটে। উপজেলার প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিদের তাদের প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেয়ার আহ্বান জানান।
সভায় জেলা প্রশাসক আরো বলেন, চলমান কোটাবিরোধী আন্দোলনের নামে নওগাঁয় কোনো ধরনের সহিংসতা আমাদের কাম্য নয়। এক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। 
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আরজুমান বানুর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সংসদ এস এম ব্রহানী সুলতান মাহমুদ গামা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান, উপজেলা কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতিরা।
এ ছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলমসহ উপজেলার ১২৮টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতিরা।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু, আটক ২

ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু, আটক ২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

জেম হত্যা ৬ আসামি কারাগারে,২৬ জনের জামিন

3 years ago

চেয়ারম্যানের নির্দেশে বৃদ্ধকে মারধর করে মাথা ফাটাল গ্রামপুলিশ সদস্যরা

3 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন