• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, May 25, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

অভিযুক্ত বাবু চেয়ারম্যানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

by মোঃ জলিল মন্ডল
June 17, 2023
in বাংলাদেশ
0
অভিযুক্ত বাবু চেয়ারম্যানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

জিল্লুর রহমান, জামাল্পুর জেলা প্রতিনিধি: অভিযুক্ত বাবু চেয়ারম্যানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় অভিযুক্ত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৬ জুন) দিনগত রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর শাহিনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইলের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়েছে, সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে মাহমুদুল আলম বাবুকে সাময়িক বহিষ্কার করা হলো। কেনো তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এ বিষয়ে সশরীরে উপস্থিত হয়ে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

অভিযুক্ত মাহমুদুল আলম বাবু চেয়ারম্যান পলাতক থাকায় বহিষ্কারের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়।

তবে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম বহিষ্কারের সত্যতা জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে রাত ১০টায় তার মরদেহ পৌর শহরের বাসায় আসে।

শুক্রবার সকাল ১০টায় বকশীগঞ্জ নুর মুহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাজা ও গুমেরচর জিগাতলা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে গ্রামের বাড়ি নিলাক্ষিয়া ইউনিয়নে গুমেরচরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

মোঃ জলিল মন্ডল

মোঃ জলিল মন্ডল

Next Post

নিউ মডেল প্রেসক্লাবের সভাপতি আলেক,সম্পাদক-রাজাবাবু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

প্রধানমন্ত্রী খাবার পাঠানো এক বিশেষ নাটক: আমানউল্লাহ আমান 

প্রধানমন্ত্রী খাবার পাঠানো এক বিশেষ নাটক: আমানউল্লাহ আমান 

3 years ago
চা শিল্পে বিশেষ অবদানের জন্যে সম্মাননা স্মারক পেলো ইস্পাহানি!

চা শিল্পে বিশেষ অবদানের জন্যে সম্মাননা স্মারক পেলো ইস্পাহানি!

4 years ago

Popular News

  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন