• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, December 5, 2025
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home E-Paper

ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় নানা-নাতনির মৃত্যু

by Md. Nazmul Islam
March 27, 2025
in E-Paper, বাংলাদেশ
0
ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় নানা-নাতনির মৃত্যু
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ নাজমুল ইসলাম, ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ

২৭ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার দিকে ঈশ্বরদী-খুলনা রেলরুটের পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল সাঁকোর মুখে আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে নানা-নাতনির মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার পাকশী ইউনিয়নে বাঘইল গ্রামের মৃত রহমত সরদারের ছেলে বাবুল সরদার (৫৫) ও তার নাতনি উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে মুনতাহা ফাতেমা (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ করতে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল সাঁকোর মুখ এলাকায় মায়ের সঙ্গে নানা বাবুল সরদারের বাড়িতে ঈদ করতে এসেছিল মুনতাহা। বৃহস্পতিবার ইফতারের আগে আরেক নাতনি ফাতেমা ট্রেন দেখার বায়না ধরে। এ সময় নানা বাবুল সরদার নাতনি মুনতাহাকে সঙ্গে করে বাড়ি থেকে বের হয়ে রেললাইনে ট্রেন দেখাতে নিয়ে যায়। তারা রেললাইনের পাশ দিয়ে দুজনেই হাঁটছিলেন। 

হঠাৎ ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে পাকশী অভিমুখে ছেড়ে আসা ইঞ্জিন দেখে রেললাইনে থাকা মুনতাহাকে বাঁচাতে গিয়ে ইঞ্জিনের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয় ও মুনতাহা গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় শিশু মুনতাহাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নাতনির ট্রেন দেখার আবদার পূরণ করতে নানার সঙ্গে রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন। এ সময় ঈশ্বরদী থেকে পাকশী অভিমুখে যাওয়া রেলওয়ের ফাঁকা ইঞ্জিনের ধাক্কায় নানা ও নাতনির মৃত্যু হয়েছে। 

তিনি জানান, ঈশ্বরদী রেলওয়ের জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানায় ইউডি (অপমৃত্যু) মামলা নথিভুক্ত করা হয়েছে।

Md. Nazmul Islam

Md. Nazmul Islam

Next Post
হাবিবুর রহমান হাবিব’র নিজস্ব বাসভবনে দোয়া ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাবিবুর রহমান হাবিব'র নিজস্ব বাসভবনে দোয়া ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

২০১৬ সালে গাড়ী ছিনতাইয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে খুলনায় গিয়ে আলোচিত ও চাঞ্চল্যকর মাহেন্দ্র চালক রিপন হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী ০৫ বছর পর র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক আটক।

২০১৬ সালে গাড়ী ছিনতাইয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে খুলনায় গিয়ে আলোচিত ও চাঞ্চল্যকর মাহেন্দ্র চালক রিপন হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী ০৫ বছর পর র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক আটক।

3 years ago
Don`t push country further towards chaos: Mirza Fakhrul

Don`t push country further towards chaos: Mirza Fakhrul

9 months ago

Popular News

  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মান্দায় সিআইডির ডিএনএ পরীক্ষায় মিললো পিতৃ পরিচয়; আসামি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে ড. মো: জিল্‌লুর রহমানের যোগদান সম্পন্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে বিএনপির দোওয়া মাহফি

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন