• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, May 12, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

কেরানীগঞ্জে ভাই-ভাবির দেয়া আগুনে ছোট ভাইয়ের হাসপাতলে মৃত্যু

by Aparadhdamon
October 15, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
কেরানীগঞ্জে ভাই-ভাবির দেয়া আগুনে  ছোট ভাইয়ের হাসপাতলে মৃত্যু
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

মোহাম্মদ সাইদ: ঢাকা কেরানীগঞ্জের আলীনগর এলাকায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ভাবির দেয়া আগুনে দগ্ধ ছোট ভাই জিমি আলী (৩০) অবশেষে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। থানায় মামলা হলেও ঘটনার পর থেকে আসামীরা পালাতক রয়েছে । জিমি আলী দক্ষিণ কেরানীগঞ্জের আলিনগর এলাকার মৃত তাহের আলীর সন্তান।

আজ শুক্রবার(১৪অক্টোবর) সকালে দগ্ধ ছোট ভাই জিমি আলী শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চারদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান বলে জানিয়েছেন জিমির মা ডলি বেগম।

এই ঘটনায় জিমি আলীর স্ত্রী পপি বেগম বাদী হয়ে বড় ভাই জনি ও তার স্ত্রী লিজাকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছিলেন গত ১১ই অক্টোবর। কিন্তু অদ্যবধি থানা পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জনি ও জিমি দুই ভাইয়ের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে কয়েক বছর ধরে বিরোধ চলছিল। গত ১০ অক্টোবর রাত ১২টার দিকে খাবার শেষ করে জিমি ও তার স্ত্রী পপি ঘুমিয়ে যান। রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে জানালার পর্দায় আগুন জ্বলতে দেখে দ্রুত ঘুম থেকে উঠে তা নিভানোর চেষ্টা করেন তারা। এ সময় আগুন আগুন বলে চিৎকার করলে পাশের বাসায় আগে থেকেই লুকিয়ে থাকা জনি ও তার স্ত্রী লিজা আগুন লাগানো অবস্থায় একটি মোটা কাপড় জিমির শরীরের দিকে ছুড়ে মারেন। এতে জিমি মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় জিমিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।
জিমির স্ত্রী বলেন, তার স্বামীকে পরিকল্পীত ভাবে আগুনে পুড়িয়ে মেরেছে ওর বড় ভাই জনি ও তার স্ত্রী। তার সাথে আরো কয়েকজন জড়িত রয়েছে বলে জানান তিনি।

ভাড়াটিয়া রুনিয়া বেগম জানান, মধ্যরাতে আগুনের চিৎকারের শব্দ শুনে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভানোর চেষ্টা করি। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিবারে সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভাড়াটিয়া আশিক বলেন, আগুনের পরিমাণ বাড়তে থাকায় ঘরের দরজা ও থাইগ্লাস ভেঙ্গে তাদের উদ্ধার করা হয়েছে। বাড়ীর মালিক জিমি ভাইসহ তার দুই বাচ্চা ও তার স্ত্রীকে আগুন থেকে বাঁচাতে গিয়ে আমি নিজেও পুড়ে গেছি।
জিমির মা ডলি বেগম বলেন, সম্পত্তির জন্য আগুন লাগিয়ে দিয়েছে জনি ও তার স্ত্রীর সাথে থাকা লোকেরা। তাদের আইনের আওতায় আনা দাবী জানান তিনি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ জামান বলেন, এ ঘটনায় দুইজনকে আসামী করে মামলা হয়েছে। পালিয়ে থাকার সুযোগ নেই, আসামিদের আটকের চেষ্টা চলছে।

Aparadhdamon

Aparadhdamon

Next Post

এস ডি জি বাস্তবায়নের লক্ষে ঢাকাস্থ শরীয়তপুর সাংবাদিক সমিতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বিএনপির বিক্ষোভ মিছিলে এসে আমানউল্লাহ আমান অসুস্থ

বিএনপির বিক্ষোভ মিছিলে এসে আমানউল্লাহ আমান অসুস্থ

3 years ago
ঢাকায় সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবা‌দে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

ঢাকায় সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবা‌দে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

3 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুর উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    পারিবারিক কলহের জেরে স্ত্রী হত্যা ঘাতক স্বামী গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুর উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে মাদকবিরোধী অভিযানে ২০০ পিচ টাপেন্ডাডল ট্যাবলেট সহ আটক ২

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় পৃথক বজ্রপাতে তিন জনের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আকস্মিক পরিদর্শনে সাংসদ সদস্য ফজলে হুদা বাবুল

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন