• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, December 5, 2025
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি হুমকির মুখে জনস্বাস্থ্য

by Aparadhdamon
November 16, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
গাইবান্ধার পলাশবাড়ীতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি হুমকির মুখে জনস্বাস্থ্য
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

(ইসমাইল সিরাজী) গাইবান্ধা জেলা প্রতিনিধি: পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই গাইবান্ধার পলাশবাড়ীতে কাঠ-গাছের গুঁড়ি পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। এদিকে চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় নষ্ট হচ্ছে ফসলি জমি।অন্যদিকে শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।
সরেজমিন উপজেলার বরিশাল ইউনিয়নে বাসুদেবপুর (নুরিয়াপাড়া) গ্রাম ঘুরে দেখা যায়, ওই গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম ও মিজানুর রহমান যৌথভাবে গড়ে তুলেছেন কয়লা তৈরির অবৈধ কারখানা। সেখানে বিশেষ ধরনের চুল্লি বানিয়ে কাঠ পুড়িয়ে তৈরি করছেন কয়লা। চুল্লির চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বড়-বড় কাঠের গুঁড়ি। কাঠ পোড়ানোর সময় নির্গত হয় প্রচুর কালো ধোঁয়া। চুল্লির মধ্যে সারিবদ্ধভাবে কাঠ সাজিয়ে একটি মুখ খোলা রেখে অন্যগুলো মাটি ও ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়। খোলা মুখে আগুন দিয়ে সেটিও বন্ধ করে দেওয়া হয়।

নজরুল ইসলাম ও মিজানুর রহমান জানান, প্রতিটি চুল্লিতে প্রতি রাউন্ডে ২শ থেকে ৩শ মণ কাঠ পোড়ানো হয়। ৮ থেকে ১০ দিন পোড়ানোর পর চুলা থেকে কয়লা বের করা হয়। পোড়ানো কয়লা ঠাণ্ডা করে ব্যবসার উদ্দেশ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ক্রেতাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা রবিউল ও সাহারুল ইসলাম জানান, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই অবৈধভাবে জনবসতিপর্ণ এলাকায় এসব কারখানা স্থাপিত হয়েছে। যা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় আশপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। এতে এলাকায় শ্বাসজনিত রোগীর সংখ্যা বাড়ছে। অন্যদিকে উঠতি ফসলের ওপর বিরুপ প্রভাব ফেলছে। অবিলম্বে অবৈধ এসব কারখানা বন্ধের জোর দাবি জানান তারা।

এদিকে, পরিবেশের ছাড়পত্রের বিষয়ে মালিক মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এর জন্য পরিবেশে ছাড়পত্র লাগে না।

এ ব্যাপারে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন জানান, ‘বিষয়টি আমি অবগত হয়েছি। ওইসব কারখানার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন পুলিশ সুপার, নীলফামারী।

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন পুলিশ সুপার, নীলফামারী।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

একতা সংগঠন’র উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঈশ্বরদীতে একতা সংগঠন’র উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

7 months ago
বেলকুচিতে রুকন সম্মেলনে জামায়াত নেতৃবৃন্দ

বেলকুচিতে রুকন সম্মেলনে জামায়াত নেতৃবৃন্দ

2 years ago

Popular News

  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মান্দায় সিআইডির ডিএনএ পরীক্ষায় মিললো পিতৃ পরিচয়; আসামি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে ড. মো: জিল্‌লুর রহমানের যোগদান সম্পন্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে বিএনপির দোওয়া মাহফি

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন