• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, May 26, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

ডোমারে গরুর লাম্পি স্কিন ভাইরাস ভয়াবহ আকার ধারণ।

by মোঃ মামুন উর রশিদ রাসেল
July 19, 2023
in Uncategorized
0
ডোমারে গরুর লাম্পি স্কিন ভাইরাস ভয়াবহ আকার ধারণ।
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

মামুন উর রশিদ রাসেল বিশেষ প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গরুর ল্যাম্পি স্কিন ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার আনাছে কানাছে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্পি স্কিন ভাইরাস (পক্স)।পাশাপাশি মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে খুরারোগ। ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে ডোমার উপজেলায় এ যাবত মারা গেছে ৫শতাধিক গরু। আক্রান্ত হয়েছে হাজার হাজার গবাদিপশু। এলাকায় ল্যাম্পি স্কিন ভাইরাস ছড়িয়ে পড়ায় আতংকে রয়েছেন খামারি ও কৃষক। ল্যাম্পি স্কিন ভাইরাসের কোন প্রতিষেধক না থাকায় সচেতনতা ও পরিস্কার পরিছন্নতাই একমাত্র প্রতিষেধক। ডোমার উপজেলা ছাড়াও গোটা জেলায় এ রোগ ছড়িয়ে পড়েছে।ল্যাম্পি স্কিন ভাইরাসে আক্রান্ত গরুর শরীরের বিভিন্ন যায়গায় গুটি গুটি হয়ে ফুলে উঠছে। পরে সেখানকার চামড়া উঠে যাচ্ছে। এরপর ধীরে ধীরে গরুটির খাওয়া বন্ধ হচ্ছে। কয়েকদিন পর গরুটি মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এ ভাইরাসের কোন প্রতিষেধক না থাকলেও অনেকে গ্রামের হাতুরে পশু চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছেন। ফলে বিপদ আরও বাড়ছে। হাতুরে পশু চিকিৎকরা কিছু না বুঝে এন্টিবায়োটিক এবং ব্যাথার ইনজেকশন পুশ করে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। এরফলে গবাদিপশু দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়ছে। ল্যাম্পি স্কিন ভাইরাসে সবচেয়ে বেশি গরু আক্রান্ত হয়েছে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নে। ডোমার উপজেলায় এ যাবত ৫শতাধিক গবাদিপশু মারা গেছে।এরমধ্যে বাছুরের সংখ্যা বেশি। খুরারোগে আক্রান্তের লক্ষণ হলো গরুর মুখের মধ্যে ক্ষত দেখা দেয়। গরু কোনো কিছু খেতে পারে না। মুখ দিয়ে লালা ঝরতে থাকে। পায়ের খুরের মধ্যেও ক্ষত হয়। হাঁটাচলা করতে পারে না। ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন ৭০থেকে ১০০জন আক্রান্ত গরুনিয়ে চিকিৎসা নিতে আসছেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে।এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোজাম্মেল হক জানান, খরা ও বর্ষা মৌসুমে এই রোগগুলো দেখা দিলেও এবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ রোগে আক্রান্ত হয়ে গবাদিপশু মারা যাচ্ছে।ল্যাম্পি স্কিন ভাইরাসের কোন প্রতিষেধক না থাকায় আমরা পরিস্কার পরিছন্নতার উপর বেশি জোর দিচ্ছি। পাশাপাশি জ্বর ও ব্যাথার ঔষধ দিচ্ছি। এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির লক্ষে উঠান বৈঠক, লিফলেট বিতরণ, ফ্রী ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প কার্যক্রম চলমান রয়েছে।মুলত মশা মাছির কামড়ে এ ভাইরাস ছড়াচ্ছে। ল্যাম্পি স্কিনের প্রতিষেধক হিসেবে পরিমান মতো খাবার সোডা, গুড়, নিমপাতার রস ও লবন মিশিয়ে স্যালাইন তৈরি করে খাওয়ানোর জন্য পরামর্শ দিচ্ছি। এছাড়া পল্লী পশু চিকিৎসকদের নিয়ে মিটিং করেছি। মশা মাছি থেকে রক্ষায় মশারী কিংবা কয়েল ব্যবহার করতে হবে। গবাদিপশু ও তাদের থাকার যায়গা সার্বক্ষণিক পরিস্কার পরিছন্ন রাখতে হবে।

মোঃ মামুন উর রশিদ রাসেল

মোঃ মামুন উর রশিদ রাসেল

বিশেষ প্রতিনিধি

Next Post

চুরি হওয়া কাঁঠাল গাছের সন্ধান, মূলহোতাপিচ মিল টেপারগণের তোপের মুখে।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

শহীদ এমমনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রকেগুলি, #অভিযুক্ত শিক্ষক আটক, #০২টি আগ্নেয়াস্ত্র ৮১ রাউন্ডতাজা গুলি ০১টি গুলির খোসা, #০৪টি ম্যাগাজিন ০২টিবি দেশি কাতানা (ছোরা) ও #১০টি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার। ক্রাইম রিপোর্টার দৈনিক জাতীয় অপরাধ দমন রাজশাহী বিভাগ মোহাম্মদ আলী জিন্নাহ মানিক

2 years ago
মহাদেবপুর উপজেলার চাঁন্দাস ইউনিয়নে জমিতে পানি সেচ কে কেন্দ্র করে মারামারি, আহত-৫

মহাদেবপুর উপজেলার চাঁন্দাস ইউনিয়নে জমিতে পানি সেচ কে কেন্দ্র করে মারামারি, আহত-৫

1 year ago

Popular News

  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন