• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, May 30, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home রাজনীতি

নওগাঁয় অধ্যয়নরত শিক্ষার্থীদের টিউশন ফি নির্ধারণ

by সুমন কুমার ঘোষ
December 12, 2024
in রাজনীতি
0
নওগাঁয় অধ্যয়নরত শিক্ষার্থীদের টিউশন ফি নির্ধারণ
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি:

সারাদেশের ন্যায় নওগাঁর প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাসিক বেতন নির্ধারণ করে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বৃহস্পতিবার জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত চিঠি জেলার প্রতিটি প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহফুজা খাতুন।
এর আগে গত ১০ ডিসেম্বর বিকেল ৪ টার সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে কমিটির সদস্যদের নিয়ে গত ২৭ অক্টোবর ২০২৪ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিপত্রের আলোকে জেলা শিক্ষা অফিসার নিন্মাক্ত হারে জেলার আওতাভূক্ত পৌর ও মফস্বল এলাকার (সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়সহ) এমপিওভুক্ত/নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিউশন ফি/মাসিক বেতন নিন্মাক্ত হারে নির্ধারণ করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ চিঠি প্রেরণ করেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খাতুন।
চিঠিতে জানা যায়, জেলার পৌর এলাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য (সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়সহ) শ্রেণী ওয়ারী মাসিক বেতন/টিউশন ফি ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১০০ টাকা, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৫০ টাকা এবং নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২০০ টাকা।
জেলার মফস্বল এলাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের (সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়সহ) টিউশন ফি/মাসিক বেতন ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৫০ টাকা, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৭০ টাকা এবং নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১০০ টাকা।
জেলার পৌর এলাকার নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য (সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়সহ) শ্রেণী ওয়ারী মাসিক বেতন/টিউশন ফি ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১০০ টাকা, ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ২০০ টাকা এবং দশম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২৫০ টাকা।
জেলার মফস্বল এলাকার নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের (সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়সহ) টিউশন ফি/মাসিক বেতন ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৫০ টাকা, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১০০ টাকা এবং নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১৫০ টাকা।
জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহফুজা খাতুন বলেন, জেলার এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এর জন্য নির্ধারিত হারে টিউশন ফি/মাসিক বেতন নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কোন প্রতিষ্ঠান এর থেকে বেশি টাকা নেন তাহলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ওয়েলফেয়ার ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক নির্বাচিত এসএম রুবেল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

আন্তর্জাতিক জাদুঘর দিবসের তাৎপর্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হলো

আন্তর্জাতিক জাদুঘর দিবসের তাৎপর্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হলো

2 years ago

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক জাতিসংঘের তালিকাভুক্ত গভট রেজি নং ১০৫৫৪/০৯ খান মরিচ ইউনিয়ন ভাঙ্গুরা পাবনা ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

3 years ago

Popular News

  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন