• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, May 19, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নওগাঁর বদলগাছীতে দুর্নীতির অভিযোগে মাদ্রাসায় তদন্ত টিম গেলেও অনুপস্থিত ছিলেন অধ্যক্ষ

by সুমন কুমার ঘোষ
September 4, 2024
in বিশেষ সংবাদ
0
নওগাঁর বদলগাছীতে দুর্নীতির অভিযোগে মাদ্রাসায় তদন্ত টিম গেলেও অনুপস্থিত ছিলেন অধ্যক্ষ
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসার সাবেক আব্দুল বারেক, অধ্যক্ষ আনোয়ার হোসেন ও কৃষি শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক উজাউলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে করা অভিযোগের তদন্ত শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার গঠিত উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবাবসহ চার সদস্যের তদন্ত কমিটি বুধবার সকাল ১১টায় মাদ্রাসায় আসলেও অনুপস্থিত ছিলেন অধ্যক্ষ। এ সময় এলাকার সুশীল সমাজ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে দুর্নীতি বিরোধী স্লোগান দেন।
তদন্তের সময় অভিযুক্ত সাবেক সভাপতি ও সাবেক শিক্ষক প্রতিনিধি উপস্থিত থাকলে ও অধ্যক্ষ মাদ্রাসায় উপস্থিত ছিলেন না।
অভিযোগ কারীসহ স্থানীয়রা অভিযুক্তদের বিচার চাইলে তদন্ত কর্মকর্তা বদলগাছী কৃষি অফিসার বলেন, আপনাদের দাবিগুলো লিখিত আকারে আমাদের কাছে জমা দেন, আমরা আইনগত ব্যবস্থা নিবো। তদন্ত কর্মকর্তার কথামতো সাবেক সভাপতি-অধ্যক্ষ-শিক্ষক উজাউল ইসলাম মিলে এলাকার যেসব ব্যক্তিদের কাছে থেকে চাকুরী দেওয়ার নামে বিভিন্ন অংকের টাকা নিয়েছিল তারা লিখিত আকারে অভিযোগ দাখিল করেন। সেই সাথে ভুক্তভোগী শিক্ষক, শিক্ষার্থী, সচেতন মহল এবং জোর পুর্বক চাকরিচ্যুত করা শিক্ষক ও অন্যান্য ব্যক্তিরা ভিন্ন ভিন্ন ভাবে তাদের বিরুদ্ধে লিখিত জবানবন্দি তদন্ত কর্মকর্তাদের হাতে জমা দেন।
তদন্ত কর্মকর্তাগণ অভিযুক্ত সহকারী শিক্ষক উজাউল ইসলামকে জিজ্ঞেস করেন, আপনার প্রতি মানুষের এত অভিযোগ ও ক্ষোভ কেন? জবাবে তিনি নিজের সব দোষ স্বীকার করে বলেন, “আমি যা করেছি প্রিন্সিপালের কথামতো করেছি”। এসব অভিযোগের বিষয়ে সাবেক সভাপতি আব্দুল বারেক মন্টুকে কোন কথা বলতে শোনা যায়নি।
এ বিষয়ে জানতে অধ্যক্ষ আনোয়ার হোসেনের মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা সাবাব বলেন, আজ তদন্তের নির্ধারিত দিনে মাদ্রাসায় গেলে অভিযুক্ত সাবেক সভাপতি, শিক্ষক প্রতিনিধি উপস্থিত থাকলেও অধ্যক্ষ অনুপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় সকল তথ্যাদি নিয়ে এসেছি। সেগুলো যাচাই সাপেক্ষে খুব দ্রুত তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দেওয়া হবে।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
সাবেক দুই আইজিপি কাঠগড়ায় :-সুত্র অপরাধদমন 

সাবেক দুই আইজিপি কাঠগড়ায় :-সুত্র অপরাধদমন 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলাতে তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা 

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলাতে তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা 

2 years ago
পিপিএম পদক পেলেন নওগাঁর এসপি রাশিদুল হক

পিপিএম পদক পেলেন নওগাঁর এসপি রাশিদুল হক

2 years ago

Popular News

  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের অভিযানে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুর উপজেলায় কৃষকের ধান কেটে দিলেন নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন