• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, May 12, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নওগাঁর মহাদেবপুর হাসপাতালে বিনা খরচেইহচ্ছে সিজারিয়ান ও নরমাল ডেলিভারি

by সুমন কুমার ঘোষ
June 28, 2024
in বিশেষ সংবাদ
0
নওগাঁর মহাদেবপুর হাসপাতালে বিনা খরচেইহচ্ছে সিজারিয়ান ও নরমাল ডেলিভারি
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই এখন বিনা খরচেই করা হচ্ছে গর্ভবতী মায়েদের সিজারিয়ান ও নরমাল ডেলিভারি। গ্রাম থেকে আসা অধিকাংশ মায়েরাই নরমাল ডেলিভারিতে আগ্রহী। সংশিস্নষ্ট বিভাগের ডাক্তার, নার্স ও মিডওয়াইফদের মিলিত প্রচেষ্টায় দিন দিন এখানে নরমাল ডেলিভারি বাড়ছে।
স্থানীয়রা জানান, গ্রামের বেশিরভাগ মায়েরা মনে করেন যে, সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি ক্লিনিকগুলোতে ভালো সেবা পাওয়া যায়। ক্লিনিকগুলোতে দামি দামি মেশিনও রয়েছে বলে তাদের ধারণা। কিন্তু এখন বেসরকারি ক্লিনিকের চেয়ে সরকারি হাসপাতালেই মিলছে ভালো সেবা। সবরকম দামি মেশিনও রয়েছে এখানে। বরং অনেক বেসরকারি ক্লিনিকে গর্ভবর্তী মায়েরা আসলেই একশ্রেণির দালাল নানা প্রলোভন দেখিয়ে তাদেরকে নরমাল ডেলিভারির বদলে সিজারিয়ান ডেলিভারি করতে চাপ প্রয়োগ করেন। তাদের কারসাজিতে সিজারিয়ান করার সময় কোন কোন প্রসুতির মৃতু্যসহ নানা জটিলতা দেখা দেয়। এনিয়ে নানা বিশৃঙ্খলারও সৃষ্টি হয়। এতে সাধারণ গরীব ঘরের মায়েদের হিসেবের অতিরিক্ত টাকা খরচ হওয়ায় বেকায়দায় পড়তে হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা খরচে নরমাল ডেলিভারি করার বিষয়টির ব্যাপক প্রচার করা প্রয়োজন বলে সংশিস্নষ্টরা মনে করেন। তাহলে একসময় বেসরকারি ক্লিনিক ও দালালদের অপতৎপরতা কমবে। এখানে প্রয়োজন হলে সিজারিয়ান অপারেশনও করা হয়। এজন্য সংশিস্নষ্টদের কোন খরচ দিতে হয়না।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম জানান, গতমাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৮৪টি ডেলিভারি সম্পন্ন করা হয়েছে। এরমধ্যে নরমাল ডেলিভারি ৬২টি ও সিজারিয়ান ডেলিভারি ১২টি। চলতিবছরের প্রথম পাঁচ মাসে মোট ৩৩৯টি ডেলিভারি হয়। এরমধ্যে নরমাল ২৭৯টি ও সিজারিয়ান ৬০টি। গত জানুয়ারি মাসে নরমাল ৫৫ ও সিজারিয়ান ১২, ফেব্রম্নয়ারি মাসে নরমাল ৫২ ও সিজারিয়ান ১২, মার্চ মাসে নরমাল ৫২ ও সিজারিয়ান ১২, এপ্রিল মাসে নরমাল ৫৮ ও সিজারিয়ান ১২ ডেলিভারি সম্পন্ন করা হয়। তিনি বলেন, প্রতি মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের সোমবার সিজারিয়ান অপারেশন করা হয়। এছাড়া নরমাল ডেলিভারি হয় যেকোন সময়। এজন্য কোন খরচ নেয়া হয়না। তবে সিজারিয়ানের ক্ষেত্রে স্বল্পমূল্যের কিছু ডেলিভারি সামগ্রী কিনতে হয়।
ডা: খুরশিদুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনাস্থেশিয়া বিভাগের বিশেষজ্ঞ ডা: মেফতাহুল জান্নাত ও গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডা: রুবি আকতার সিজারিয়ান অপারেশন করে থাকেন। এছাড়া এখানে কর্মরত ৭ জন প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফ নরমাল ডেলিভারি কাজে সহায়তা করেন। এক্ষেত্রে ডব্লিউএইচও বিশ্ব সাস্থ্য সংস্থা এর স্ট্যান্ডার্ড অপারেশন প্রোসিডিউর এসওপি অনুযায়ী যথাযথ সেবা দেয়া হয়। এই হাসপাতালে গর্ভবতী মায়েদের সেবাদানের জন্য একটি এএনসি এন্টি নেটাল কেয়ার সেন্টার খোলা হয়েছে। সংশ্লিষ্টদের সহাযোগিতায় সেখানে গর্ভবতী মায়েদের প্রসব পূর্ববর্তী সেবা দেয়া হয়। এর মাধ্যমে তারা সার্বক্ষণিক সেবা পেয়ে থাকেন।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
আত্রাইয়ে ৫শত মিটার বানা অপসারণসহ একহাজার মিটার চায়নাদুয়ারী জাল জব্দ

আত্রাইয়ে ৫শত মিটার বানা অপসারণসহ একহাজার মিটার চায়নাদুয়ারী জাল জব্দ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

গাইবান্ধায় আজ ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন

3 years ago
নওগাঁয় পালিয়ে যাওয়া ছাত্রীকে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীর হামলায় ৬পুলিশ আহত

নওগাঁয় পালিয়ে যাওয়া ছাত্রীকে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীর হামলায় ৬পুলিশ আহত

2 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুর উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    পারিবারিক কলহের জেরে স্ত্রী হত্যা ঘাতক স্বামী গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুর উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে মাদকবিরোধী অভিযানে ২০০ পিচ টাপেন্ডাডল ট্যাবলেট সহ আটক ২

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় পৃথক বজ্রপাতে তিন জনের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আকস্মিক পরিদর্শনে সাংসদ সদস্য ফজলে হুদা বাবুল

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন