• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, May 19, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

নোবেল বিজয়ী ড. ইউনূসের নেতৃত্বে আজ অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান।

by মোঃ সুমন মিয়া
August 8, 2024
in Uncategorized
0
নোবেল বিজয়ী ড. ইউনূসের নেতৃত্বে আজ অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান।
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ সুমন মিয়া। মো:০১৭২৭৬৫৪৭৭৯

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নিচ্ছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের উপদেষ্টা হবেন ১৫ জন কিংবা এর চেয়ে দুয়েকজন বেশি। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে বঙ্গভবনে এ সরকারের শপথ অনুষ্ঠিত হবে। শপথ নেওয়ার জন্য আজ দুপুর ২টা ১০ মিনিটে প্যারিস থেকে ঢাকায় পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনুস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন তিন বাহিনীর প্রধান। এরই মধ্যে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘কারও ভুলে অর্জিত বিজয় যাতে বেহাত না হয়, সেদিকে সতর্ক থাকতে।’

সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান গতকাল বুধবার সন্ধ্যায় সেনাসদরে এক সংবাদ সম্মেলনে বলেন, সময় কম হলেও বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজনের জন্য চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগল। আমার কাছে মনে হয়েছে এই কাজটা করার জন্য উনি অত্যন্ত আগ্রহী। আমি নিশ্চিত উনি আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যেতে সক্ষম হবেন এবং আমরা এ থেকে উপকৃত হব।’

ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার দুপুরে দেশে আসবেন এই তথ্য তুলে ধরে সেনাপ্রধান বলেন, ‘আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা (করব)। আমরা সবাই তাকে সহযোগিতা করলে উনি অত্যন্ত সফলভাবে ওনার এ কাজ সমাধা করতে সক্ষম হবেন।’

গত মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে অধ্যাপক ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়। ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করার বিষয়ে কোনো আপত্তি নেই বিএনপিসহ রাজনৈতিক দলগুলোরও। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে কাজ করতে ড. ইউনূসেরও সায় রয়েছে বলে
কারও ভুলে বিজয় যাতে বেহাত না হয় সেদিকে সতর্ক থাকতে হবে ।
সেনাবাহিনীর প্রধান আরও বলেন
আমি নিশ্চিত উনি আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যেতে সক্ষম হবেন।

মোঃ সুমন মিমা। দৈনিক অপরাধ দমন।
০১৭২৭৬৫৪৭৭৯

মোঃ সুমন মিয়া

মোঃ সুমন মিয়া

Next Post
দখলদারি লুটতারাজ ও চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেয়া হবে না -নিপুন রায় চৌধুরী 

দখলদারি লুটতারাজ ও চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেয়া হবে না -নিপুন রায় চৌধুরী 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

কেরানীগঞ্জে ‘অজ্ঞান পার্টি’র ১৭ সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ

কেরানীগঞ্জে ‘অজ্ঞান পার্টি’র ১৭ সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ

2 years ago
মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া পুলিশ ফাঁড়ি উদ্বোধন

মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া পুলিশ ফাঁড়ি উদ্বোধন

2 weeks ago

Popular News

  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের অভিযানে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুর উপজেলায় কৃষকের ধান কেটে দিলেন নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন