• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, May 19, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

বরেন্দ্র অঞ্চলে প্রণোদনা পাচ্ছেন ২ লাখ ২০ হাজার কৃষক

by সুমন কুমার ঘোষ
December 2, 2023
in বিশেষ সংবাদ
0
বরেন্দ্র অঞ্চলে প্রণোদনা পাচ্ছেন ২ লাখ ২০ হাজার কৃষক
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

২০২৩-২০২৪ বোরো মৌসুমে উচ্চফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে বরেন্দ্র অঞ্চলের ২ লাখ ২০ হাজার কৃষককে বিনামূল্যে সার-বীজ সহায়তা দিচ্ছে সরকার। কৃষিবান্ধব সরকারের এই উদ্যোগে খুশি কৃষক। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, এ অঞ্চলে সুুবিধাভোগী কৃষকের তালিকা চূড়ান্ত করেছে উপজেলা ও জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি। কোথাও কোথাও নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ চলছে। আবার কোথাও কোথাও সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। নিয়ম-নীতি মেনে দ্রুত সময়ের মধ্যে কৃষকের হাতে সার-বীজ তুলে দেবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কর্মকর্তারা। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট ‘কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত’ থেকে এ প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডিএই’র রাজশাহী অঞ্চলের আওতায় এবার নওগাঁর ৮৮, রাজশাহীর ৬৮, চাঁপাইনবাবগঞ্জের ৩৯ হাজার ও নাটোর জেলার ৪৫ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে সরকার। এর মধ্যে ১ লাখ কৃষকের প্রত্যেককে এক বিঘা জমি চাষের জন্য ৫ কেজি উফশী জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ২ কেজি করে হাইব্রিড জাতের বীজ পাবেন ১ লাখ ২০ হাজার কৃষক। জানতে চাইলে নওগাঁর মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ জানান, প্রণোদনা বিতরণের জন্য উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকের তালিকা করা হয়েছে। খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু করা হবে। দেশের অন্যতম ধান উৎপাদনকারী এ উপজেলায় এবারও লক্ষ্যমাত্রার অধিক জমিতে উফশী ও হাইব্রিড জাতের বোরো ধানের চাষ হবে বলে আশা করছেন তিনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শামসুল ওয়াদুদ জানান, প্রণোদনা বিতরণ চলছে। দ্রুত সময়ের মধ্যে এ অঞ্চলে বিতরণ কার্যক্রম শতভাগ সম্পন্ন হবে। এতে উন্নত জাতের আবাদ ও উৎপাদন ব্যাপক বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
নওগাঁর মহাদেবপুরে বিভিন্ন মামলায় ১৩ জন আটক

নওগাঁর মহাদেবপুরে বিভিন্ন মামলায় ১৩ জন আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

একতা সংগঠন’র উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঈশ্বরদীতে একতা সংগঠন’র উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

1 year ago
রমজানে ক্লাস চললেও অর্ধেক শিক্ষার্থী নেই নওগাঁর প্রতিষ্ঠান গুলোতে

রমজানে ক্লাস চললেও অর্ধেক শিক্ষার্থী নেই নওগাঁর প্রতিষ্ঠান গুলোতে

2 years ago

Popular News

  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের অভিযানে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুর উপজেলায় কৃষকের ধান কেটে দিলেন নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন