• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, May 26, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

মহাদেবপুরে আন্তঃজেলা গরুচোর চক্রের চার সদস্য আটক

by Aparadhdamon
December 23, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
মহাদেবপুরে আন্তঃজেলা গরুচোর চক্রের চার সদস্য আটক
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ আন্ত:জেলা গরুচোর চক্রের চার সদস্যকে আটক করেছে। এছাড়া চুরি করা গরু পরিবহণের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও ইটের পাকা দেয়ালে সিঁদ কাটার কাজে ব্যবহৃত দুই পাশ সুঁচালো লোহার সিঁদকাঠি জব্দ করেছে।
আটকরা হলো, জেলার ধামইরহাট উপজেলার দেবীপুর গ্রামের আজাহার আলীর ছেলে গোলাপ (২৬), সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর দীঘিপাড়া গ্রামের বর্তমানে আমডাঙ্গার বাসিন্দা মৃত আলাউদ্দিন ওরফে ইটকেল আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০), আমডাঙ্গা গ্রামের মৃত অনিল চন্দ্রের ছেলে পিকআপের ড্রাইভার শ্রী নিরেন চন্দ্র ওরফে বাবু (৫০) ও ওই উপজেলার তাজপুর গ্রামের লাল মোহাম্মদ ওরফে লালমনের ছেলে বর্তমানে পোরশা উপজেলার ইটখোলা দীঘিপাড়া গ্রামে বসবাসকারী মৃত লোকমান হোসেনের জামাই তারিফ হোসেন (৩৫)।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে মহাদেবপুর থানা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল লিখিত বক্তব্যে জানান, গত বুধবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১০টা থেকে রাত ৩টার মধ্যে ৮/৯ জনের একদল গরুচোর মহাদেবপুর উপজেলার খাজুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ইসরাইল হোসেনের গোয়াল ঘরের পাকা ইটের প্রাচীরে সিঁদ কেটে এক লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের দুইটি গাভী ও একটি বাছুর চুরি করে। জানতে পেরে খোঁজাখুঁজির এক পর্যায়ে দেবীপুর গ্রামের পাকা রাস্তার নীচের মাঠ থেকে গরুগুলো পিকআপে তোলার সময় জনতা গোলাপকে আটক করে ও গরুগুলো উদ্ধার করে। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গোলাপকে গ্রেফতার, পিকআপ ও সিঁদকাঠি জব্দ করে।
ইসরাইল হোসেন এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করলে নওগাঁর পুলিশ সুপার রাশিদুল হকের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) গাজিউর রহমান পিপিএম এর সার্বিক সহযোগিতায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ, মহাদেবপুর থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি শক্তিশালী চৌকশ পুলিশ টিম গঠন করা হয়। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে মহাদেবপুর থানার ওসি জানান, আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে গ্রেফতারের ফলে এলাকায় গরু চুরি কমে যাবে বলে আশা করা যায়। এসময় থানার ইন্সপেক্টর (তদন্ত), এসআই সামিনুর রহমানসহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
নীলফামারীথ ডোমারে শৈত্য প্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত।

নীলফামারীথ ডোমারে শৈত্য প্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নওগাঁর মহাদেবপুর সদরে সড়ক দুর্ঘটনায়মাদ্রাসা সুপারের মুত্যু

নওগাঁর মহাদেবপুর সদরে সড়ক দুর্ঘটনায়মাদ্রাসা সুপারের মুত্যু

2 years ago
নওগাঁর মহাদেবপুর উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আব্দুল আউয়াল

নওগাঁর মহাদেবপুর উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আব্দুল আউয়াল

2 years ago

Popular News

  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন