• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, May 12, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

মহাদেবপুরে থানা পুলিশের আইজিপির পুরস্কার লাভ

by সুমন কুমার ঘোষ
June 25, 2023
in Uncategorized, বিশেষ সংবাদ
0
মহাদেবপুরে থানা পুলিশের আইজিপির পুরস্কার লাভ
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ ভালো কাজের স্বীকৃতিস্বরুপ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপির বিশেষ পুরস্কার লাভ করেছে। শনিবার (২৪ জুন) দুপুরে নওগাঁ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেনের হাতে পুরস্কারের নগদ ১০ হাজার টাকা হস্তান্তর করেন। মহাদেবপুরে একটি ক্লুলেস ১৪ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন, ছিনতাই করা টাকা উদ্ধার ও ৬ ছিনতাইকারিকে গ্রেফতারের জন্য মহাদেবপুর থানা পুলিশ টিমকে এই পুরস্কার দেয়া হয়। মহাদেবপুর থানার ওসি জানান, গত ১৬ মার্চ বিকেলে উপজেলার রাইগাঁ ইউনিয়নের বেলট গ্রামের ধান ব্যবসায়ী আব্দুল জোব্বার নজিপুর ব্যাংক থেকে ১৪ লক্ষ ১০ হাজার টাকা তুলে নিয়ে বাড়ি আসার পথে মাতাজি-মহাদেবপুর পাকা সড়কের বেলট মোড় নামক স্থানে ছিনতাইয়ের শিকার হন। দুটি মোটরসাইকেলযোগে হেলমেট পড়া ৪ ছিনতাইকারি পিছন দিক থেকে এসে কৌশলে তাকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে তার চোখে মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হলে থানা পুলিশ নওগাঁ, জয়পুরহাট, বগুড়া ও দিনাজপুর জেলায় পৃথক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৬ জন ডাকাতকে গ্রেফতার করে। ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত টাকা ও ডাকাতি কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে। এই ঘটনায় প্রাথমিক কোন ক্লু না থাকলেও অত্যাধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে পুলিশ তাদের শনাক্ত করতে সক্ষম হয়। মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, ওসি মোজাফফর হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ প্রমুখ এতে নেতৃত্ব দেন। এরআগে গতবছর আরও একটি ক্ল’লেস ডাকাতির ঘটনা উদঘাটনের জন্য জয়ব্রত পাল রাজশাহী রেঞ্জে শ্রেষ্ট কর্মকর্তা এবং গত মার্চ মাসে নওগাঁ জেলার ১১ উপজেলার মধ্যে মহাদেবপুর শ্রেষ্ঠ থানা এবং জয়ব্রত পাল, মোজাফফর হোসেন ও আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হন।#

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
দেশবাসী কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন

দেশবাসী কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

2 years ago
জুড়ীতে সন্ত্রাসী হামলায় প্রেসক্লাবের সভাপতি সহ ৬ জন আহত

জুড়ীতে সন্ত্রাসী হামলায় প্রেসক্লাবের সভাপতি সহ ৬ জন আহত

2 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুর উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    পারিবারিক কলহের জেরে স্ত্রী হত্যা ঘাতক স্বামী গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুর উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে মাদকবিরোধী অভিযানে ২০০ পিচ টাপেন্ডাডল ট্যাবলেট সহ আটক ২

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় পৃথক বজ্রপাতে তিন জনের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আকস্মিক পরিদর্শনে সাংসদ সদস্য ফজলে হুদা বাবুল

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন