• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, January 22, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home সর্বশেষ

মহাদেবপুরে সড়কে থামছেনা মৃত্যুর মিছিল, মৃতের সংখ্যা বেড়ে ৪

by Administration
April 28, 2023
in সর্বশেষ
0
মহাদেবপুরে সড়কে থামছেনা মৃত্যুর মিছিল, মৃতের সংখ্যা বেড়ে ৪
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ নওগাঁর মহাদেবপুরে থামছেনা মৃত্যুর মিছিল। একের পর এক ঝড়ে পড়ছে তরতাজা প্রাণ। সড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি স্থানীয়দের। গত বৃহস্পতিবার বিকেলে মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বেলঘরিয়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে এই দূর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ এ। আহত ১৫ জন নওগাঁ জেলা আধুনিক জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এসব পরিবারে এখন চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের কান্না থামাতে পারছেন না কেউ। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, দূর্ঘটনায় উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামের সমসের আলী মন্ডলের ছেলে পিকআপের চালক হারুন অর রশিদ মন্ডল বাঘা (২৬) ঘটনাস্থলেই নিহত হন, হাসপাতালে নেয়ার পথে নিহত হন বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার সারপুকুর গ্রামের তৈয়ব আলীর ছেলে মুজিবুর রহমান (৬০)। এছাড়া গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহাদেবপুর উপজেলা সদরের কাচারিপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে আফাজ উদ্দিন (৪৮) ও আবু বকরের ছেলে বকুল হোসেন (১৮)। এব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ দূর্ঘটনা কবলিত ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতি পরিবহণের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৫-৪৭০৩) ও মহাদেবপুর থেকে যাত্রী নিয়ে ঢাকাগামী পিকআপ ভ্যান (বগুড়া-ন-১১-১৫৫৪) জব্দ করেছে। সরেজমিনে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, প্রশাসন ও পুলিশ সদস্যদের সামনে দিয়ে অবাধে চলাচল করছে বালুবাহী ডাম্পার, অবৈধ ট্রাক্টর ও ট্রাক। কিন্তু এসব যানবাহনের বিরুদ্ধে কোন আইন প্রয়োগ না করে শুধু মোটরসাইকেল ধরপাকড় করছেন তারা। এলাকাবাসির অভিযোগ, অবৈধ ট্রাক্টর, ভুটভুটি, ট্রলি ও ১০ চাকার ডাম্পার ট্রাকের বেপরোয়া চলাচল বেড়েছে। ক্ষত-বিক্ষত হচ্ছে গ্রামীণ সড়ক ও মহাসড়ক। এদের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারাচ্ছে অনেকে। প্রশাসনের নাকের ডগায় নিয়ম-নীতির তোয়াক্কা না করেই জেলাজুড়ে ফিটনেসবিহীন যাত্রীবাহী বাস পরিচালনা করছেন মালিকরা। রহস্যজনক কারণে কোনোই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন না সংশ্লিষ্টরা। জানতে চাইলে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এর পরিমাণ আরও বাড়ানো হবে।

Administration

Administration

Next Post

সীতাকুন্ড হতে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক, মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার জব্দ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নওগাঁ জেলার পত্নীতলায় স্কুল শিক্ষিকার খুনের ঘটনায় প্রধান আসামিকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ

নওগাঁ জেলার পত্নীতলায় স্কুল শিক্ষিকার খুনের ঘটনায় প্রধান আসামিকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ

1 year ago
নওগাঁয় ও মহাদেবপুরে বিভিন্ন রাইস মিলে অবৈধ চাল মজুদ, ৬ রাইস মিলকে জরিমানা

নওগাঁয় ও মহাদেবপুরে বিভিন্ন রাইস মিলে অবৈধ চাল মজুদ, ৬ রাইস মিলকে জরিমানা

7 months ago

Popular News

  • নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক

    নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় নকল মৎস ঔষুধের কারখানা সিলগালা, মালামাল জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মান্দায় সিআইডির ডিএনএ পরীক্ষায় মিললো পিতৃ পরিচয়; আসামি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন