• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, March 17, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

রাজশাহীর চারঘাটে এবছর গমের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা

by Administration
February 12, 2025
in বাংলাদেশ
0
রাজশাহীর চারঘাটে এবছর গমের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ শামীম শাহরিয়ার (ব্যুরো চিফ রাজশাহী বিভাগ):
রাজশাহীর চারঘাটে উচ্চ ফলনশীল গম চাষে কৃষকরা এবার বাম্পার ফলনের আশা করছেন। চলতি মৌসুমে বাংলাদেশ গম গভেষনা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি ৩০,৩২,৩৩ জাতের গমের চাষ করেছেন কৃষকরা। চাষীদের আশা আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে কৃষকরা। গত মঙ্গলবার চারঘাটের বিভিন্ন মাঠে সরোজমিনে গিয়ে দেখা গেছে এবার গমের সবুজ শ্যামল পাতার সমারহ মাঠ জুড়ে শোভা পাচ্ছে। কিছু পরিমাণে গমের শীষ (ছড়া) বের হয়েছে অল্প কিছু দিনের মধ্য গমের শীষে ভরে উঠবে। ফসলের মাঠে এবার কোন ব্লাষ্টরোগের লক্ষণ দেখা যায়নি, গম বীজ ও সার পেয়ে গম চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে বলে জানান। এবং এরকম আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা গম চাষে আরও উৎসাহিত হবে বলে আশা প্রকাশ করছেন অনেক কৃষক। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চারঘাটের ছয়টি ইউনিয়নে ৫৫৩০ হেক্টর জমিতে প্রণোদনা মূলক ৪৮০০ জন ক্ষুদ্র কৃষকের মাঝে ২০ কেজি করে গমের বীজ, ১০ কেজি ডিএপি ১০ কেজি পটাশ সার বিতরন করেন কৃষি অফিস। চাষকৃত জমি থেকে প্রায় ২৩২২৬ মেট্রিক টন গম উৎপাদনের সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে উৎপাদনের পরিমাণ প্রায় ২৫ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে আশা করছেন উপজেলা কৃষি অফিস। চারঘাটের ভায়া লক্ষীপুর ইউনিয়নের কৃষক লিটন,শাহিন, আমিরুল, রয়েজ ও রিপা খাতুন জানান এবার বেশি শীত ও কুয়াশা কম থাকায় অনুকূল পরিবেশ পেয়ে গম গাছ (গোছা) ও পরিপক্ক হয়েছে। সবকিছু ঠিক থাকলে ফসল ঘরে তুলতে পারবেন বলে তারা আশা প্রকাশ করছে। ডাকরা গ্রামের চাষী বিচ্ছাদ আলী জানান এক বিঘা জমিতে উচ্চ ফলনশীল বারি ৩৩জাতের গম প্রদর্শনী প্লট করেছেন কৃষি অফিসের পরামর্শে চাষাবাদ পরিচর্যা করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, এ বছর রোগের কোন প্রাদূর্রভাব দেখা যাইনি এই জাত গুলো তাপ সহিষ্ণু রোদ শীত হলেও এই জাতের গমের কোন সমস্যা হয় না এই রবি মৌসুমে ব্লাষ্টরোগ, পাতাবাহার রোগ, ছত্রাক জনিত তেমন কোন সংক্রামক না থাকায় উচ্চ ফলনশীল বারি ৩০,৩২,৩৩ জাতের গম চাষে কৃষকদের ফলন খারাপ হওয়ার কোন কারন নাই বাম্পার ফলন হবে বলে আশা করা যাচ্ছে।

মোঃ শামীম শাহরিয়ার
ব্যুরো চিফ রাজশাহী বিভাগ
১২/২/২০২৫ইং (০১৭৪৪৩১৫৩৮৬

Administration

Administration

Next Post

মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সভায় মোনায়েম মুন্নাকমিটি হবে স্বচ্ছতা ও নীতি-নৈতিকতার ভিত্তিতে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

ডোমারে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ডোমার ।

ডোমারে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ডোমার ।

3 years ago
২২ বছর পর,মামলা থেকে বেকসুর খালাস পেলেন জয়নাল আবেদীন ফারুক 

২২ বছর পর,মামলা থেকে বেকসুর খালাস পেলেন জয়নাল আবেদীন ফারুক 

1 year ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন