• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, May 12, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব : এমপি সেলিম

by সুমন কুমার ঘোষ
June 24, 2023
in বাংলাদেশ
0
শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব : এমপি সেলিম
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে দেড় হাজার চাষি পেয়েছেন কৃষি প্রণোদনা। শুক্রবার (২৩ জুন) সকালে প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম। এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে আয়োজিত সমাবেশে এমপি প্রধান অতিথি এবং উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল, জেলা আওয়ামী লীগের সদস্য বাবু অজিত কুমার মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরেজ আলী। তিনি জানান, চলতি অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফশী ও হাইব্রিড জাতের রোপা আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ব্যবহারের মাধ্যমে উদপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এর আওতায় এবার এক হাজার ৩৩৫ জন কৃষকের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমির জন্য উফশী জাতের রোপা আমন ধানের বীজ পাঁচ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি, ২০ জন কৃষকের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমির জন্য হাইব্রিড জাতের রোপা আমন ধানের বীজ দুই কেজি এবং ৯০ জন কৃষকের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমির জন্য গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ এক কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ২০ কেজি, পলিথিন এক রোল, সুতলী দড়ি এক ব্যান্ডিল, বালাইনাশক একটি ও নগদ দুই হাজার ৯৩২ টাকা পঞ্চাশ পয়সা করে বিতরণ করা হবে। প্রধান অতিথির বক্তব্য দানকালে এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার। জনতার জীবন মানোন্নয়নে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন। তিনি সরকারের দেয়া বিভিন্ন ভাতার কথা উল্লেখ করে বলেন, সামনে আবার ভোট আসছে। মানুষ এ সরকারের উন্নয়ন দেখে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবেন।#

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
মহাদেবপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা

মহাদেবপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নওগাঁর মহাদেবপুরে জাতীয়তাবাদী কৃষকদলের মাসিক ইউনিয়ন সভা অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে জাতীয়তাবাদী কৃষকদলের মাসিক ইউনিয়ন সভা অনুষ্ঠিত

2 years ago
নওগাঁয় প্রকাশ্য ঠিকাদারকে কুপিয়ে জখম: মূল হোতা শান্ত আটক

নওগাঁয় প্রকাশ্য ঠিকাদারকে কুপিয়ে জখম: মূল হোতা শান্ত আটক

2 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুর উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    পারিবারিক কলহের জেরে স্ত্রী হত্যা ঘাতক স্বামী গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুর উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে মাদকবিরোধী অভিযানে ২০০ পিচ টাপেন্ডাডল ট্যাবলেট সহ আটক ২

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় পৃথক বজ্রপাতে তিন জনের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আকস্মিক পরিদর্শনে সাংসদ সদস্য ফজলে হুদা বাবুল

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন