• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, May 15, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ জাহিদুল ইসলাম গ্রেফতার

by মোঃ সোহরাওয়ার্দী
July 29, 2023
in Uncategorized
0
সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ জাহিদুল ইসলাম গ্রেফতার
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

মো: সোহরাওয়ার্দী হোসেন ভাম্যমান প্রতিনিধি সিরাজগঞ্জ :

বাংলাদেশ জামায়াতে ইসলামী,সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ জাহিদুল ইসলামকে সম্পূর্ণ অন্যায়ভাবে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।
আজ শবিবার,সিরাজগঞ্জের রহমতগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বিকেলে সারে ৪
টায়,সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে অধ্যাপক জাহিদকে কথিত সিরাজগঞ্জ সদর থানায় চলতি বছরে শিবির এর প্রতিষ্ঠা বার্ষিকী’র পোস্টার লাগানো:জি,আর- ৮৪/২৩ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে থেকে তাঁকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়; বাংলাদেশ জামায়াতে ইসলামী,সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি,
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী,অত্যান্ত জননন্দিত জননেতা অধ্যাপক জাহিদুল ইসলামকে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ এলাকা থেকে সাদা পোষাকের একদল পুলিশ তাঁকে গ্রেফতার করে। সিরাজগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির গ্রেফতার
এর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকাশ থাকে যে,এই মুহুর্তে তাঁর নামে কোন মামলার ওয়ারেন্ট নাই এবং পূর্বের সকল মামলায় তিনি জামিনে রয়েছেন।
এদিকে,সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা ও তথাকথিত সাজানো মামলায় জামায়াত নেতা জাহিদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন;বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহিনুর আলম,জেলা নায়েবে আমীর মোঃ আলী আলম,মাওঃ আব্দুস ছালাম,জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম,শহর আমীর অধ্যাপক মাওঃ আব্দুল লতিফ,সেক্রেটারি মাওঃ মোস্তফা মাহমুদ,সিরাজগঞ্জ সদর উপজেলা আমীর মাওঃ আতাউর রহমান,সেক্রেটারি এড.নাজিমুদ্দিন,বেলকুচি উপজেলা আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার,সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল,উল্লাপাড়া উপজেলা আমীর মাওঃ শাহজাহান আলী,সেক্রেটারির মাওঃ তৈয়ব আলী,কামরাখন্দ উপজেলা আমীর মাওঃ ইউসুফ আলী,সেক্রেটারি মনিরুল ইসলাম,এনায়েতপুর থানা আমীর ডাঃ সেলিম রেজা ও সেক্রেটারি ডাঃ মোফাজ্জল হোসেন প্রমূখ।

যৌথ বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ বলেন;
জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক
সুশৃংখল জনগণের রাজনৈতিক দল। জামায়াত সর্বদা জনগণের পাশে থেকে দেশ ও মানবতায় সেবায় কাজ করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু,সরকার সম্পূন্ন নির্লজ্জ ভাবে স্বৈরাচারী কায়দায় কোন ধরনের মামলা ও ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার,জেল-জুলুম ও নির্যাতন চালিয়ে জামায়াতে ইসলামী’র মানবিক ও গণতান্ত্রিক কাজ ও নেতৃত্বকে বাঁধাগ্রস্ত করছে।
তাঁরই,ধারাবাহিকতায় জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ জাহিদুল ইসলামকে গ্রেফতার করে সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা ও তথাকথিত সাজানো মামলায় গ্রেফতার দেখিয়ে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। যে গ্রেফতার সম্পূর্ণ অগণতান্ত্রিক,অসাংবিধানিক ও মানবাধিকার পরিপন্থী। নেতৃবৃন্দ,সরকারের মামলা,হামলা,খুন,গুম আর রিমান্ডের নামে জুলুম-নির্যাতন দিন দিন ধৈর্যের সীমা ছারিয়ে যাচ্ছে উল্লেখ করে বলেন; যা একটি স্বাধীন ও সভ্য সমাজে কোন ভাবেই কাম্য নয়। গণতান্ত্রিক দেশে যে কোন নাগরিক স্বাধীনভাবে চলা,রাজনৈতিক দল করা বা নেতৃত্ব দেয়া তাঁর নৈতিক,নাগরিক ও সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে বঞ্চিত করে,আগামীকাল ৩০ জুলাইয়ের জেলা সদরে জামায়াত আহুত কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী বানচাল করতেই জামায়াত নেতা অধ্যাপক মাওঃ জাহিদুল ইসলামকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলার নাটক সাজিয়ে গ্রেফতার দেখানো হয়েছে। জামায়াত নেতৃবৃন্দ,হুসিয়ারী উচ্চারণ করে বলেন;অতীতে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতার করে জামায়াতের গণতান্ত্রিক কর্মসূচী ও জনগণের ন্যায় সংগত অধিকার আদায়ের সংগ্রাম বা আন্দোলনকে দমন করা যায়নি। এখনো যাবে না ইনশাআল্লাহ।
জামায়াত নেতৃবৃন্দ,সকল ষড়যন্ত্র ও জুলুম-
নিপীড়ণ বন্ধ করে গ্রেফতারকৃত জেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ জাহিদুল ইসলামকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার এবং জামায়াতের গণতান্ত্রিক,রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহবান জানান।

মোঃ সোহরাওয়ার্দী

মোঃ সোহরাওয়ার্দী

Next Post
প্রধানমন্ত্রী খাবার পাঠানো এক বিশেষ নাটক: আমানউল্লাহ আমান 

প্রধানমন্ত্রী খাবার পাঠানো এক বিশেষ নাটক: আমানউল্লাহ আমান 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

স্বৈরাচার মাদক কারবারি সঙ্গে জড়িত ডিবি জাহিদের নামে মামলা

2 years ago

বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ থানা পর্যায়ে ইউনিয়ন ও পৌরসভা আগামী ১২ জুন এরমধ্যে সম্পূর্ণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তার আলোকে উল্লাপাড়া উপজেলার 3 নং উধুনিয়া ইউপি ২ নং ওয়ার্ড গজাইল কলেজ মাঠে ছোট ছোট ছেলেমেয়েদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় পরিচালনা করেছেন গজাইল সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান আলী মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজাইল অনার্স কলেজের অধ্যক্ষ, সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

3 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুর উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    পারিবারিক কলহের জেরে স্ত্রী হত্যা ঘাতক স্বামী গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুর উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে মাদকবিরোধী অভিযানে ২০০ পিচ টাপেন্ডাডল ট্যাবলেট সহ আটক ২

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় পৃথক বজ্রপাতে তিন জনের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আকস্মিক পরিদর্শনে সাংসদ সদস্য ফজলে হুদা বাবুল

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন