• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, April 17, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে : মহাদেবপুরে খাদ্যমন্ত্রী

by সুমন কুমার ঘোষ
July 2, 2023
in বিশেষ সংবাদ
0
কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে : মহাদেবপুরে খাদ্যমন্ত্রী
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষিপ্রধান দেশ বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক পদক্ষেপ গ্রহণ করছেন। রোববার (২ জুলাই) দুপুরে তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের স্বরসতিপুর বাজারে এক হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন নবনির্মিত খাদ্যগুদাম উদ্বোধন উপলক্ষে গুদাম ভবনে আয়োজিত এক সুধীসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।
মন্ত্রী বলেন, সারাদেশে আটটি অত্যাধুনিক স্টিল খাদ্যশস্য সাইলো নির্মাণ করা হচ্ছে। এর একটি নির্মিত হচ্ছে এই মহাদেবপুরের ভীমপুরে। এগুলোর কাজ এখন শেষ পর্যায়ে। এগুলো নির্মিত হলে সাড়ে ৬ লাখ মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য মজুদ করা যাবে। এছাড়াও সারাদেশে আরও দুশ’ পেডি সাইলো নির্মাণ করা হবে। এগুলোর ধারণ ক্ষমতা হবে পাঁচ হাজার মেট্রিক টন। এরই মধ্যে ৩০টির অনুমোদন হয়ে গেছে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, সারাদেশের খাদ্যগুদামগুলোর ধারণ ক্ষমতা ২১ লাখ ৮০ হাজার মেট্রিক টন। এটা ৩৫ লাখ মেট্রিক টনে উন্নীত করা হবে। বর্তমানে ২০ লাখ মেট্রিক টনের বেশি খাদ্যশস্য মজুদ রয়েছে। গুদামগুলোতে এখন খাদ্যশস্য রাখার জায়গা হচ্ছেনা।
মন্ত্রী বলেন, পেডি সাইলো নির্মিত হলে প্রান্তিক কষক সহজেই ধান সরবরাহ করতে পারবেন। ভেজা ধান রাখলে স্বয়ংক্রিয়ভাবে তা শুকিয়ে যাবে। ভেজার অভিযোগে আর কোনো কৃষককে ধান ফেরত নিয়ে যেতে হবে না।
খাদ্যমন্ত্রী বলেন, চলতি বোরো মৌসুমে সরকার সাড়ে ১২ লাখ মেট্রিক টন চাল ও চার লাখ মেট্রিক ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী আগষ্ট মাসের ৩০ তারিখ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। ঈদের আগে পর্যন্ত সাত লাখ ১০ হাজার মেট্রিক টন চাল ও এক লাখ ২১ হাজার মেট্রিক টন ধান কেনা হয়েছে।
মন্ত্রী এরআগে নবনির্মিত খাদ্যগুদামের ফলক উন্মোচন করেন ও মুনাজাতে অংশ নেন। উপজেলা প্রশাসন ও উপজেলা চালকল মালিক গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম খান সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার রাশিদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভির রহমান, উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান, উপজেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি বেলাল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, এই খাদ্যগুদামটি নির্মাণের জন্য উপজেলা চাল কল মালিক গ্রুপ এক একর জমি কিনে দেন।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
নওগাঁ মহাদেবপুরে ঈদ পূর্ণমিলনী

নওগাঁ মহাদেবপুরে ঈদ পূর্ণমিলনী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নওগাঁয় চালবোঝাই ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চালবোঝাই ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

12 months ago
নওগাঁর মহাদেবপুরে তিনদিন ব্যাপীকৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নওগাঁর মহাদেবপুরে তিনদিন ব্যাপীকৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

2 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন