• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, May 20, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

চলে গেলেন সাবেক আইজিপি আব্দুর রউফ -ক্রাইম রিপোর্টার জাতীয় অপরাধ দমন রাজশাহী বিভাগীয় মোহাম্মদ আলী জিন্নাহ মানিক

by মোহাম্মদ আলী জিন্নাহ
September 15, 2023
in Uncategorized
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

চলে গেলেন সাবেক আইজিপি আব্দুর রউফ

প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতঃপর আমার দিকেই প্রত্যাবর্তিত হবে।

অবসরপ্রাপ্ত আইজিপি ও বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ পিপিএম (৭২) গতরাত (১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) এগারোটায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—–রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মোঃ আব্দুর রউফ ১৯৫০ সালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন ষাইটশালা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে প্রথম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে বিভিন্ন পুলিশ ইউনিটে দায়িত্ব পালন করে ২০০৭ সালের ২২ জানুয়ারি অবসর নেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন।

মরহুমের প্রথম জানাযা আজ বৃহস্পতিবার সকাল সাতটায় কুমিল্লায় তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় জানাযা আজ বাদ যোহর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাযায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, চাকরিরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাযা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ও অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং ঢাকা জেলার পুলিশ সুপার ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার), অন্যান্য নেতৃবৃন্দ, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম, বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে সহ-সভাপতি (সাবেক ডিআইজি) ওয়ালিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা বিসিএস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে ফিউনারেল গার্ড প্রদান করেন।

পরে আজ বাদ আসর রাজধানীর মধুবাজার জামে মসজিদে মরহুমের তৃতীয় ও শেষ জানাযা অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ আলী জিন্নাহ

মোহাম্মদ আলী জিন্নাহ

রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ | ০১৭১৯-৮৩১২৬৯

Next Post
সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নওগাঁর সদরে বৈশাখী মেলায় জুয়ার আসর থেকে মদ্যপ অবস্থায় ৪ জন আটক

নওগাঁয় কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধছয় দফা দাবিতে

1 year ago
মহাদেবপুরে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃৃত্যু

মহাদেবপুরে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃৃত্যু

3 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের অভিযানে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন