• About
  • Advertise
  • Careers
  • Contact
Sunday, April 19, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

চাঁদপুর কলেজ ছাত্র অহিদুর রহমান প্রান্ত মরদেহ ভোলার মেঘনা নদী থেকে উদ্ধার

by Aparadhdamon
September 8, 2022
in বিশেষ সংবাদ, বিশ্ব
0
aparadh damon

aparadh damon

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুর সরকারি কলেজের বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র মো. অহিদুর রহমান প্রান্ত (২২) এর মরদেহ ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদী থেকে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে আগামী রোববার (১১ সেপ্টেম্বর) ডিএন টেস্টের পর শতভাগ নিশ্চিত হয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। প্রান্ত চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার বাসিন্দা জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলওয়ে শ্রমিকলীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি এবং কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫ এর সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান (অবসরপ্রাপ্ত টিটিই) এর ছেলে। তবে প্রান্ত তার মায়ের মৃত্যুর পর বড় স্টেশন রেলওয়ে ক্লাবের পিছনে তার পিতার পূর্ব বসবাসকৃত বাসায় থাকতেন। অহিদুর রহমান প্রান্ত নিখোঁজ হওয়ার পর গত ৫ সেপ্টেম্বর তার পিতা মো. মাহবুবু রহমান চাঁদপুর মডেল থানায় নিখোঁজ ডায়েরী করেন। ডায়েরীতে উল্লেখ করা হয়-গত ২ সেপ্টেম্বর বেলা সোয়া দুইটার দিকে কাউকে কোন কিছু না জানিয়ে প্রান্ত কোথাও চলে যায়। সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজা হয়েছে, কোথাও পাওয়া যায়নি। এদিকে, প্রান্তের পরিবার সোমবার রাতে অনলাইনের বিভিন্ন মাধ্যমে জানতে পারে ভোলা জেলার তজুমদ্দিন থানায় মেঘনা থেকে কোস্টগার্ড একজনের মরদেহ উদ্ধার করেছেন। উদ্ধারকৃত মরদেহ প্রান্তের ভেবে মঙ্গলবার সেখানে ছুটে যান তার বাবা মাহবুবুর রহমান ও তার বড় ভাই মো. জনি। সেখানে ওই মরদেহের পরনে থাকা পাজামা, পাঞ্জাবি ও হাতে থাকা ঘড়ি তার ছেলে বলে দাবী করেন পিতা মাহবুবুর রহমান। কিন্তু সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ তাদেরকে বলেন, যেহেতু মাথার চুল পড়েগেছে এবং চেহারা বিকৃত এ জন্য পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। ডিএনএ টেস্টের রেজাল্ট পাওয়াগেলে মরদেহ হস্তান্তর করা যাবে। অহিদুর রহমান এর জেঠাত ভাই নওরোজ ফারহান জিকু জানান, কোস্টগার্ড ওই মরদেহ উদ্ধারের পর শনাক্ত হলেও হস্তান্তর করেনি। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় আঞ্জুমানে মফিদুল ইসলাম সংস্থার মাধ্যমে দাফন করা হয়েছে এবং ওই মরদেহের ময়না তদন্ত করা হয়। জিকু আরো জানায়, নিখোঁজ প্রান্ত চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
aparadh damon

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের উদ্যোগে মাদক নির্মুলের পদক্ষেপ এলাকাবাসীর স্বাগতম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

কেরানীগঞ্জে কামারতা ব্রিজ গোদের উপর বিষফোড়া ॥ দূর্ভোগ লাঘবে উল্টো মরণ ফাঁদ

কেরানীগঞ্জে কামারতা ব্রিজ গোদের উপর বিষফোড়া ॥ দূর্ভোগ লাঘবে উল্টো মরণ ফাঁদ

4 years ago
নীলফামারী ডোমারে কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত ।

নীলফামারী ডোমারে কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত ।

2 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন