• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, June 4, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে উত্তেজনা, বিজিবি-বিএসএফ বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক

by S M Rubel
January 7, 2025
in Uncategorized
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে উত্তেজনা, বিজিবি-বিএসএফ বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক

এসএম রুবেল সিনিয়র ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে!

চাঁপাইনবাবগঞ্জ, ৭ জানুয়ারি: চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর আওতাধীন চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

৫৯ বিজিবি সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি ২০২৫ তারিখে বিকাল ৪টা ৫০ মিনিটে চৌকা বিওপির নিকটবর্তী সীমান্ত পিলার ১৭৭/২-এস থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্পের সদস্যরা মাটি খননের কাজ শুরু করে। বিষয়টি চৌকা বিওপির টহল দল তাৎক্ষণিকভাবে নজরে এনে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য করে।

তবে আজ ৭ জানুয়ারি সকাল ১১টায় বিএসএফ পুনরায় ওই স্থানে নির্মাণ কাজ শুরু করে। এই কাজকে আরও জোরালো করতে বিএসএফ স্থানীয় জনগণ ও অতিরিক্ত জনবলকে কাজে লাগায়। এ পরিস্থিতিতে বিজিবি পুনরায় বাধা প্রদান করে।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এবং রাজশাহী সেক্টর কমান্ডার। তাঁদের নেতৃত্বে বিজিবি ও বিএসএফের মধ্যে গুরুত্বপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখে।

সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক অবস্থানে বিজিবি”বিজিবি সূত্রে আরও জানা গেছে, বর্তমানে চৌকা সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, সীমান্তে উত্তেজনার খবর ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপ এবং পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

উল্লেখ্য, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে এর আগেও উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সীমান্ত এলাকায় এমন পরিস্থিতি মোকাবিলা করতে বিজিবি যেকোনো মুহূর্তে প্রস্তুত বিজিবি আরও বলেন দেশের মাটি এক কানীয় আমরা ছাড়বো না।

S M Rubel

S M Rubel

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি । মোবাইলঃ ০১৭৫৬-৯১১৯৪৬

Next Post
নওগাঁয় বিদ্যালয়ের দাতা সদস্য দাবী করে মারপিটে আহত ৪, এলাকাবাসীর মানববন্ধন

নওগাঁয় বিদ্যালয়ের দাতা সদস্য দাবী করে মারপিটে আহত ৪, এলাকাবাসীর মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

“এসোসিয়েশন অফ এল‍্যায়েন্স ক্লাব ইন্টারন‍্যাশনাল চট্রগ্রাম -১০২৪ ইম্পেরিয়াল সিটি উপজেলা সীতাকুন্ড পরিচিত সভা অনুষ্ঠিত

“এসোসিয়েশন অফ এল‍্যায়েন্স ক্লাব ইন্টারন‍্যাশনাল চট্রগ্রাম -১০২৪ ইম্পেরিয়াল সিটি উপজেলা সীতাকুন্ড পরিচিত সভা অনুষ্ঠিত

3 years ago

Hdhejdghdhb

2 years ago

Popular News

  • নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন