• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, May 8, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

জামায়াত-শিবির নেতাকর্মীর পাহারায় মান্দার রঘুনাথ মন্দিরের

by সুমন কুমার ঘোষ
August 10, 2024
in বিশেষ সংবাদ
0
জামায়াত-শিবির নেতাকর্মীর পাহারায় মান্দার রঘুনাথ মন্দিরের
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

 

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নওগাঁর মান্দায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। লুট করা হচ্ছে খাল-বিল, পুকুর ও জলাশয়ের মাছ। এরইমধ্যে হামলার শিকার হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের বেশকিছু লোকজন। এ অবস্থায় ঠাকুরমান্দার রঘুনাথ জিউ মন্দিরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বসিন্দারা। মন্দিরটির নিরাপত্তা নিশ্চিত করতে গত বুধবার থেকে সেখানে পাহারা বসিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
সরেজমিনে শুক্রবার বেলা ১১টার দিকে মন্দির এলাকায় গিয়ে দেখা যায় জামায়াত শিবিরের ২০ থেকে ২৫জন নেতাকর্মীর একটি টিম সেখানে অবস্থান করছে। গত দুদিন ধরে পালাক্রমে মন্দিরটিকে পাহারা দিচ্ছেন তারা। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেও এর সত্যতা পাওয়া গেছে।
এ সময় কথা হয় উপজেলার ভারশোঁ ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারী রফিক রতনের সঙ্গে। তিনি বলেন, ঠাকুরমান্দার রঘুনাথ জিউ মন্দিরের বিশেষ পরিচিতি রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর মন্দিরটি ঝুঁকির মধ্যে পড়তে পারে এমন চেতনা বোধ থেকে পাহারা বসানো হয়েছে। ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের জানমাল রক্ষার্থে জামায়াতের কেন্দ্রীয় নির্দেশে মন্দিরটির নিরাপত্তা নিশ্চিতে পাহারা বসিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
রঘুনাথ জিউ মন্দিরের পুরোহিত সমর চন্দ্র বিশি বলেন, গত সোমবার সন্ধ্যার পর মন্দির সংলগ্ন বাজারে আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয় একদল দুর্বৃত্ত। তারা এলাকার কেউ ছিল না। এরপর থেকে এলাকার আশপাশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মন্দিরের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়।
পুরোহিত সমর বিশি আরও বলেন, ‘গত বুধবার থেকে মন্দিরটি পাহারা দিচ্ছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। দুঃসময়ে তারা এসে পাশে দাঁড়িয়েছেন। এখন অনেক স্বাচ্ছন্দ্যবোধ করছি, শঙ্কাও নেই।’
মন্দিরের দ্বায়িত্বে থাকা সুফল চন্দ্র দাস বলেন, জামায়াত-শিবিরের লোকজন মন্দির পাহারা দিবে এটি কখনো ভাবিনি। আগে জানতাম জামায়াত-শিবির একটি উগ্র মৌলবাদি সংগঠন। তাদের সম্পর্কে আমার আগের সেই ভ্রান্ত ধারণা পাল্টে গেছে। এখন অনেক ভালো লাগছে।
এ প্রসঙ্গে উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে উপজেলার বিভিন্ন হাটবাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করছে দুর্বৃত্তরা। একই সঙ্গে বসতবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। লুট করা হচ্ছে পুকুর, জলাশয়ের মাছ।
জামায়াতনেতা আমিনুল ইসলাম আরও বলেন, এরইমধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশকিছু দোকানপাট ভাঙচুর ও লুট করা হয়েছে। এ অবস্থায় রঘুরাথ মন্দিরসহ হিন্দু পল্লির বাসিন্দারের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষনিক নজরদারি করছে দলটির নেতাকর্মীরা।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহিদআস-সাবুরের পরিবারকে জামায়াতের অনুদান প্রদান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহিদআস-সাবুরের পরিবারকে জামায়াতের অনুদান প্রদান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

চাঁপাইনবাবগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

2 years ago
ঈশ্বরদীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হত্যা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হত্যা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত

2 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে মাদকবিরোধী অভিযানে ২০০ পিচ টাপেন্ডাডল ট্যাবলেট সহ আটক ২

    নওগাঁর মহাদেবপুরে মাদকবিরোধী অভিযানে ২০০ পিচ টাপেন্ডাডল ট্যাবলেট সহ আটক ২

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় পৃথক বজ্রপাতে তিন জনের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আকস্মিক পরিদর্শনে সাংসদ সদস্য ফজলে হুদা বাবুল

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুর থানা পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে পুলিশের অভিযান: ১০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন