• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, June 4, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

জুড়ীতে ১০ দিনের ব্যবধানে ৫ এনজিও অফিসে চোরের হানা

by Md Masum Ahmad
June 5, 2024
in বাংলাদেশ
0
জুড়ীতে ১০ দিনের ব্যবধানে ৫ এনজিও অফিসে চোরের হানা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ মাছুম আহমদ মৌলভীবাজার প্রতিনিধি

জুড়ীতে ঈদুল আজহাকে সামনে রেখে ১০ দিনের ব্যবধানে ৫ ঋণদানকারী এনজিও অফিস একটি তেলের দোকানে চোরচক্র হানা দিয়েছে। একটি এনজিও অফিসে চোরেরা কর্মকর্তা-কর্মচারীদের দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেধে প্রায় দেড় লাখ টাকা লুট করেছে। তবে কয়েকটি চুরির ঘটনার ভিডিও ফোটেজে চোরদের দেখা গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সনাক্ত করতে পারেনি। এদিকে চুরির ঘটনায় এনজিও, বাণিজ্যিক ব্যাংক ও ব্যবসায়ী মহলে আতঙ্ক দেখা দিয়েছে।

জানা গেছে, মঙ্গলবার শেষ রাতের দিকে জুড়ী উপজেলা সদরের জাঙ্গীরাই এলাকার ‘আশা’ নামক এনজিও সংস্থার কার্যালয়ে তালা ভেঙ্গে চোরেরা প্রথমেই ম্যানেজার প্রদীপ কুমার সিংহের কক্ষে প্রবেশ করে তাকে ও একজন কর্মচারীর হাতপা বেঁধে ফেলে। পরে অফিসের বিভিন্ন ড্রয়ার ভেঙ্গে ১ লাখ ৩৫ হাজার ২১০ টাকা লুট করে নিয়ে যায়। একই রাতে পাশের বিল্ডিংয়ের ‘ব্যুরো বাংলাদেশ’ এনজিও অফিসের সিসি ক্যামেরা ও তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চোরচক্র। প্রথমে ওই বিল্ডিংয়ে বসবাসরত এক পুলিশ কর্মকর্তাসহ কয়েকটি পরিবারের দরজার ছিটকারী বাহির থেকে লাগিয়ে চোরেরা ‘ব্যুরো বাংলাদেশ’ অফিস তছনছ করে। তবে অফিসে কোনো টাকা না থাকায় শেষ পর্যন্ত চোরেরা খালি হাতে ফিরেছে। এছাড়া গত শনিবার জুড়ী নাইট চৌমুহনায় ‘লতিফ এন্টারপ্রাইজ’ নামক একটি জ্বালানী তেলের দোকানের সাটার ভেঙ্গে চোরেরা প্রবেশ করে ক্যাশবাক্স থেকে প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়। এর আগে জুড়ী ‘ব্র্যাক’ অফিস, পিডিবি কার্যালয়,‘উদ্দীপন’ এনজিও কার্যালয় ও ‘কাল্ব’ কার্যালয়ে চোরেরা হানা দিয়েছে। তবে তারা কত টাকা চুরি হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি এনজিও কর্মকর্তা। এদিকে জুড়ীতে ঘনঘন চুরির ঘটনায় সংশ্লিষ্ট মহলে উদ্বেগ আতংক বিরাজ করছে।

জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন বুধবার সন্ধ্যায় জানান, চুরির ঘটনায় থানায় পৃথক অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Md Masum Ahmad

Md Masum Ahmad

Next Post

রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত, ক্রাইম রিপোর্টার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধ মোহাম্মদ মাসুদ রানা দৈনিক অপরাধ দমন।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নওগাঁয় শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নওগাঁয় শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

1 year ago
মহাদেবপুরে বাংলাদেশ জামায়াতেইসলামীর ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সমাবেশ অনুষ্ঠিত

মহাদেবপুরে বাংলাদেশ জামায়াতেইসলামীর ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সমাবেশ অনুষ্ঠিত

2 years ago

Popular News

  • নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    নওগাঁয় ডিসি-এসপি পরিচয়দানকারী শীর্ষ প্রতারক গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন