• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, April 20, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home E-Paper

তিস্তার চরে ভুট্টার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা

by মোঃ মামুন উর রশিদ রাসেল
April 2, 2024
in E-Paper, বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
তিস্তার চরে ভুট্টার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃমিজানুর রহমান নীলফামারী প্রতিনিধি:নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তার চরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। অন্যান্য ফসলের চেয়ে ভুট্টার ফলন বেশি হওয়াতে কৃষকরা ধান গমের পাশাপাশি ভুট্টা চাষে মনোযোগ দিয়েছেন। মাঠে মাঠে ভুট্টার ফুলে বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন।সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার তিস্তার চরে সবুজে ছেয়ে গেছে ভুট্টার মাঠ। ধানের চেয়ে কম খরচে হয় ভুট্টার চাষ। একদিকে খরচ কম, অন্যদিকে উৎপাদনে ধানের চেয়ে ভুট্টার ফলন প্রায় দ্বিগুণ। প্রতি বিঘা জমিতে ভুট্টা চাষে কৃষকের খরচ আট থেকে নয় হাজার টাকা। এক বিঘা জমিতে ৩৫ থেকে ৪০ মণ ভুট্টা ঘরে তোলেন কৃষক।কিসামত চরের ভুট্টাচাষি রশিদুল ইসলাম বলেন, ‘প্রতি বছর ৫ বিঘা জমিতে ভুট্টা আবাদ করে আসছি। ধানের চেয়ে খরচ কম, অথচ দ্বিগুণ ভুট্টা উৎপাদন করা যায়। এবারো অনেক আশা করে জমি প্রস্তুত করে ভুট্টা চাষ করেছি। আশা করছি, এবছর ভুট্টার ভালো ফলন হবে।’টেপা খড়িবাড়ী ইউনিয়নের চর খড়িবাড়ী গ্রামের আদর্শ কৃষক জিন্নত আলী বলেন, ‘জেগে ওঠা তিস্তার চরের জমিতে ৭ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। ভালো ফলন পেলে আগামীতে আরও বেশি করে ভুট্টা লাগাবেন।’পূর্ব ছাতনাই গ্রামের কৃষক আব্দুল লতিফ বলেন, ‘এলাকার যেসব জমিতে পূর্বে বোরো চাষ করা হতো, সেসব জমিতে এখন অনেকেই ভুট্টা চাষ করছেন। বোরো চাষে উৎপাদন খরচ অনেক বেশি অথচ যখন ধান কাটা মাড়াই শুরু হয় তখন ধানের বাজারে ধস নামে। ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন খরচই উঠে না। কিন্তু ভুট্টার উৎপাদন খরচ যেমন কম দামও তেমন বেশি থাকে। এ জন্য আমরা ভুট্টা চাষে এবার ঝুঁকছে কৃষকরা।’ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী জানান, ‘এবছর তিস্তার চরে ২ হাজার ৫শ’ ৪০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। ভুট্টাচাষিরা উচ্চ ফলনশীল হাইব্রিড ৯৮১, এমকে ৪০সহ বিভিন্ন জাতের ভুট্টা চাষ করেছেন। আমরা প্রতিনিয়ত মাঠে কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে আসছি। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করছি এবছর কৃষকরা ভুট্টার ভালো ফলন পাবেন।’

মোঃ মামুন উর রশিদ রাসেল

মোঃ মামুন উর রশিদ রাসেল

বিশেষ প্রতিনিধি

Next Post
জুড়ীতে রাবার ড্যামের অপব্যবহারে হাজারো কৃষকের ফসল নষ্ট: প্রতিবাদে মানববন্ধন

জুড়ীতে রাবার ড্যামের অপব্যবহারে হাজারো কৃষকের ফসল নষ্ট: প্রতিবাদে মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে মামলা

বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে মামলা

3 years ago
মহাদেবপুরে বাদাম চাষে সফল দম্পতি দুলাল-বিথি

মহাদেবপুরে বাদাম চাষে সফল দম্পতি দুলাল-বিথি

3 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন