• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, April 20, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

ধামইরহাট সীমান্তে চোরাকারবারিদের হামলা : বিজিবির ক্যাম্প ইনচার্জ ও সোর্স আহত

by Aparadhdamon
November 5, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
ধামইরহাট সীমান্তে চোরাকারবারিদের হামলা : বিজিবির ক্যাম্প ইনচার্জ ও সোর্স আহত
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার সময় চোরাকারবারিদের হামলায় ১৪ বিজিবির বস্তাবর ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মজিবর রহমান (৫০) ও সোর্স তারেক রহমান (২৮) মারাত্মক জখম হয়েছেন। আহত মজিবর রহমানকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) ভোর ৩টায় বস্তাবর সীমান্তের শাখাহাটি বাজারে এঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, মজিবর রহমানসহ কয়েকজন বিজিবি সদস্য বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে শাখাহাটি বাজারে টহল দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৩টায় তারা চোরাকারবারিদের ধরতে উপজেলার শিমুলতলী ব্রিজের পাশে কলাবাগানে যান। সেখানে চোরাকারবারিরা মজিবর রহমান ও সোর্স তারেককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। শুক্রবার সকালে মজিবর রহমানকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় স্থানান্তর করা হয় এবং সোর্স তারেককে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পত্নীতলা ১৪-বিজিবির কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন পিএসসি বলেন, ‘একটা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায়। যখন এক চোরাকারবারিকে ১৩৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় তখন পেছন থেকে আরও দু-তিনজন এসে হামলা চালিয়ে বিজিবি সদস্যকে কুপিয়ে জখম করে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর তথ্য অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক।’
তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার করার চেষ্টা করছি।’
সকালে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, থানা পুলিশ ও পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাফ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘বিজিবির সদস্যের ওপর চোরকারবারিরা হামলা করায় দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ সদস্যরা আছে।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
নওগাঁর রানীনগর উপজেলায় নিখোঁজের ১৫ ঘন্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

নওগাঁর রানীনগর উপজেলায় নিখোঁজের ১৫ ঘন্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

শেখ হাসিনাকে হত্যার চেস্টা ও ২৪ জন নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল জুড়ীতে।

শেখ হাসিনাকে হত্যার চেস্টা ও ২৪ জন নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল জুড়ীতে।

3 years ago
মহাদেবপুরে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃৃত্যু

মহাদেবপুরে ভটভটির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃৃত্যু

3 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন