• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, April 17, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নওগাঁয় টেন্ডার ছাড়াই কেজি দরে পাঠ্যবই বিক্রি, প্রতিষ্ঠান প্রধানকে শোকজ

by সুমন কুমার ঘোষ
January 30, 2024
in বিশেষ সংবাদ
0
নওগাঁয় টেন্ডার ছাড়াই কেজি দরে পাঠ্যবই বিক্রি, প্রতিষ্ঠান প্রধানকে শোকজ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি:

বছরের প্রথম দিনে যখন সরকার দেশের কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন, তখন অতিরিক্ত শিক্ষার্থীর হিসাব দেখিয়ে বেশি বই নিয়ে এসে সে বইগুলো গত বুধবার সকালে টেন্ডার ছাড়াই কেজি দরে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁর পত্নীতলা উপজেলার চকনোদবাটি সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মনোয়ারা বেগম ও মৌলভী শিক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে। পরে স্থানীয়রা সে বইগুলো রাস্তায় আটক করে উপজেলা শিক্ষা অফিসে জমা দিলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মাদ্রাসার সুপারকে শোকজ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, এই প্রচন্ড শীত ও কুয়াশার মধ্যে গত বুধবার মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ওই মাদ্রাসার সহকারী মৌলভী ও নৈশ্যপ্রহরীর সহযোগিতায় মাদ্রাসা থেকে আবু মুসা নামের এক বই ক্রেতাকে এলাকাবাসী রাস্তায় ভ্যান আটকিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে বই রেখে ভয়ে পালিয়ে যায়। এসময় জানা যায় কেজি দরে ওই বইগুলো কিনেছেন। সে হিসাবে মাদ্রাসার শিক্ষক বই ক্রেতার কাছ থেকে বুঝে নিয়েছেন ৬ হাজার ৫শ টাকা। তবে এগুলো বিক্রি করা যে অবৈধ তা জানেন না পুরনো বই ক্রেতা স্বল্প শিক্ষিত ওই ব্যক্তি। যদিও নতুন কিংবা পুরনো সব বই-ই যথাসময়ে শিক্ষা অফিস বরাবর ফেরত দেওয়ার কথা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন আ’লীগের সহসভাপতি মো. হাফিজুর রহমান এবং ইউনিয়ন আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. তোফাজ্জল হোসেনসহ আরও অনেকে বলেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মনোয়ারা বেগম এবং মৌলভী শিক্ষক মো. নাসির উদ্দীনের যোগসাজশে নৈশ্যপ্রহরী মো. শহিদুল ইসলামের সহযোগিতায় অব্যবহিত চার বস্তা বই যার ওজন ৬ মন ২৫ কেজি অবৈধভাবে বিক্রি করে। এরপর সকালে কুয়াশার মধ্যে সেই বইগুলো নিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী সিমুলিয়া বাজারে গেলে এলাকাবাসী বইগুলো আটক করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে আটককৃত বই গুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে জমা দেওয়ার পরামর্শ দেন। এরপর আমরা ইউপি চেয়ারম্যানের সহায়তায় গ্রাম পুলিশের মাধ্যমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে বইগুলো পাঠালে শিক্ষা কর্মকর্তা লিখিতভাবে বইগুলো অফিসে জমা নেয়। অবৈধভাবে বই নিয়ে বিক্রি করায় ওই ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা। জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক নাসির উদ্দীন কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি সাক্ষাতে কথা বলতে চান। এবিষয়ে জানতে প্রতিষ্ঠানের সুপার মনোয়ারা বেগমের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সত্যতা নিশ্চিত করে উপজেলা শিক্ষা কর্মকর্তা এ টি এম জিল্লুর রহমান বলেন, তারা এভাবে বইগুলো বিক্রি করায় প্রতিষ্ঠান প্রধানকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
মহাদেবপুরের দৈনিক গণমুক্তির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মহাদেবপুরের দৈনিক গণমুক্তির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন স্টেশন রোড” এলাকা জুড়ে প্রান্তিকপাড়ার কুখ্যাত কারবারি শয়ন আলি গ্রেফতার

1 year ago
৩০জুলাই জেলা জামায়াতের বিক্ষোভ কর্মসূচী বাস্তবায়নের লক্ষে, বেলকুচিতে উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ।।

৩০জুলাই জেলা জামায়াতের বিক্ষোভ কর্মসূচী বাস্তবায়নের লক্ষে, বেলকুচিতে উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ।।

3 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন