• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, April 22, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নওগাঁর আলোচিত সেই প্রধান শিক্ষক আটকের আনন্দে এলাকাবাসীর মিষ্টি বিতরণ

by সুমন কুমার ঘোষ
May 3, 2025
in বিশেষ সংবাদ
0
নওগাঁর আলোচিত সেই প্রধান শিক্ষক আটকের আনন্দে এলাকাবাসীর মিষ্টি বিতরণ
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

ইমাজ উদ্দিন মান্দা উপজেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় বাল্যবিবাহ করার অপরাধ থেকে নিজেকে বাঁচাতে নিজ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে বিয়ের পর অস্বীকার করা প্রধান শিক্ষক আকরাম হোসেনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পার্শবর্তী জেলার বনপাড়া থেকে র‍্যাব ও মান্দা থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করে। তার আটকের সংবাদ জানাজানি হওয়ার পর রাতেই মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা। 
আটককৃত প্রধান শিক্ষক আকরাম মন্ডল উপজেলার হাজীগোবিন্দপুর ফকিরপাড়া গ্রামের আফসার মন্ডলের ছেলে।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন, ময়েজ উদ্দিন ও সিদ্দিকুর রহমানসহ আরও অনেকে বলেন, গত ২৬ মার্চ মুক্তিযোদ্ধা বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে বিয়ে করে তৃতীয় স্ত্রী হিসেবে ঘরে তোলেন প্রধান শিক্ষক আকরাম হোসেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী অভিভাবকসহ এলাকাবাসী ফুঁসে উঠেন। এ ঘটনার পর প্রধান শিক্ষক আকরাম হোসেনের অপসারণসহ শাস্তির দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 
তারা আরও বলেন, প্রধান শিক্ষক আকরাম হোসেনের এসব কুকীর্তির ঘটনায় এলাকাবাসি মান্দা ইউএনও বরাবর অভিযোগ করা হয়। এ ঘটনায় গত মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ তদন্ত অনুষ্ঠিত হয়। তদন্তে প্রধান শিক্ষক আকরাম হোসেন ওই ছাত্রীকে বিয়ে করার কথা অস্বীকার করেন। এ সংবাদ প্রকাশ হয়ে পড়লে ভুক্তভোগী ওই ছাত্রীর পরিবারসহ এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেন। অবশেষে গতকাল বুধবার ওই শিক্ষার্থী বাবা বাদী হয়ে মান্দা থানায় ধর্ষণের মামলা করেন। এ মামলায় তাকে আটক করা হলে সেই আনন্দে আমরা মিষ্টি বিতরণ করছি।
এ বিষয়ে জানতে চাইলে ওই ছাত্রীর বাবা এমদাদুল বলেন, আমি অশিক্ষিত মানুষ। আমাদের এলাকার মুনসুর কাজীর সহযোগী আলম এসে বিয়ে রেজিস্টারি করে আমাকে যেখানে স্বাক্ষর দিতে বলে সেখানে আমি স্বাক্ষর দিই। এরপর আমি কয়েকবার তার কাছে গিয়ে বিয়ের নকল চাইলে বিভিন্নভাবে তালবাহানা করে আমাকে নকল দেননি। এরমধ্যে স্থানীয়দের করা অভিযোগের জন্য গতকাল আমাকে ডাকলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তদন্ত কর্মকর্তাদের কাছে আমার মেয়েকে বিয়ে দিইনি বলতে বাধ্য করে। আমার মেয়েকে যদি বিয়ে না করে তাহলে সে তাকে ধর্ষণ করেছে। তাই আমি তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছি।
মামলার বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান বলেন, মামলার পর থেকে সে পলাতক ছিল। তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে থানা পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে নাটোরের বনপাড়া থেকে তাকে আটক করা হয়েছে।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
নওগাঁয় ৩১ দফা বাস্তবায়নে বিএনপির রাষ্ট্র কাঠমো মেরামতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় ৩১ দফা বাস্তবায়নে বিএনপির রাষ্ট্র কাঠমো মেরামতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বীর মুক্তিযোদ্ধা আবুল মনজুরের মৃত্যুতে চন্দনাইশ উপজেলার বরকল বাসী শোকাহত।

বীর মুক্তিযোদ্ধা আবুল মনজুরের মৃত্যুতে চন্দনাইশ উপজেলার বরকল বাসী শোকাহত।

1 year ago
aparadh damon

নদী দখলে সরকারি দলের লোকেরাই সম্পৃক্ত : অ্যাড. কামরুল ইসলাম

4 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন