
সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ
নওগাঁ জেলার নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামীকে গ্রেফতার
করেছে থানা পুলিশ৷
নিয়ামতপুর থানা, পরিচালিত মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার।
অদ্য ইং ০৫/০৬/২৬ খ্রিঃ তারিখ ১৪.৩০ ঘটিকায় পুলিশ সুপার, নওগাঁ স্যারের দিক নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ২নং চন্দননগর ইউনিয়নের ছাতড়া গ্রামের একটি বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীদ্বয়ের নাম ১। শ্রী আকাশ সরদার(২৫), পিতা- মৃত মন্টু সরদার, সাং- ছাতড়া, ২। মো: মাহির(৪৭), পিতা- মো: রেজাউল, সাং-সিংড়া উজিরপুর উভয় থানা-নিয়ামতপুর, জেলা- নওগাঁ বলে জানা যায়।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা পরষ্পর যোগসাজসে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


