• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, April 20, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নওগাঁর বদলগাছীতে ভ্যানচালকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

by সুমন কুমার ঘোষ
May 27, 2025
in বিশেষ সংবাদ
0
নওগাঁর বদলগাছীতে ভ্যানচালকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় প্রলোভন দেখিয়ে জোরপূর্বক মাদ্রাসার এক তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ভ্যানচালক আব্দুল রাজ্জাকের (৫০) বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে গত রোববার দুপুরে বদলগাছীর উপজেলার বালুভরা ইউনিয়নে। অভিযুক্ত ভ্যানচালক আব্দুল রাজ্জাক উপজেলার পালশা গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুর ১টার দিকে উপজেলা বালুভরা ইউনিয়নের তৃতীয় শ্রেণির এক ছাত্রী বাড়ি ফেরার পথে পাটনঘাটা ঈদগাহ মাঠের উত্তর পাশে পৌঁছলে পালশা গ্রামের আব্দুল রাজ্জাকের (ভ্যানচালক) সাথে দেখা হয়। ভ্যান চালক ঐ মাদ্রাসার ছাত্রীকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে ভ্যানে তুলে নেয়।
বাড়িতে নেয়ার মাঝপথে পাটনঘাটা ঈদগাহ মাঠের পাশে বয়েন উদ্দিনের বাঁশঝাড়ের কাছে পৌঁছালে রাস্তায় ভ্যান থেমে মাদ্রাসা ছাত্রীকে টাকা দেয়ার কথা বলে বাঁশঝাড়ের দিকে নিয়ে  যেতে চাইলে ভুক্তভোগী মাদ্রাসার ছাত্রী যেতে চায় না।
এ সময় ভ্যানচালক আব্দুল রাজ্জাক এক পর্যায়ে জোরপূর্বক ঐ ছাত্রীকে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করলে ঐ ছাত্রী ডাক-চিৎকার দেয়। এতে রাস্তার অন্য এক ভ্যানচালক সমুন চিৎকারটি শুনতে পেয়ে বাঁশঝাড়ে কাছে এগিয়ে গেলে আব্দুল রাজ্জাক ছাত্রীকে ফেলে রাস্তায় এসে ভ্যান নিয়ে বালুভরা বাজারের দিকে চলে যায়।
এসময় আশেপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি শোনেন। তখন ভ্যানচালক সুমন ছাত্রীকে উদ্ধার করে তার বাবার বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে পৌঁছার পর ভুক্তভোগী ঘটনাটি প্রথমে তার দাদীর কাছে বলে এবং পরে এ বিষয়ে বিস্তারিত তার বাবা-মায়ের কাছে খুলে বলে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত আব্দুল রাজ্জাকের বাড়ির সামনে ভিড় জমালে রাজ্জাক বাড়ির পিছনের জানালা দিয়ে পালিয়ে চলে যায়। খবর পেয়ে বিকালে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রাতে থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে ধরতে অভিযান চলমান রয়েছে।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
নওগাঁর মহাদেবপুরে কোরবানির জন্য প্রস্তত ৮৪ হাজার ৮১২ টি পশু

নওগাঁর মহাদেবপুরে কোরবানির জন্য প্রস্তত ৮৪ হাজার ৮১২ টি পশু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নওগাঁ মহাদেবপুরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁ মহাদেবপুরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

2 years ago
চট্টগ্রামের বোয়ালখালীতে ৫০০ লিটার মদসহ গ্রেপ্তার-১

চট্টগ্রামের বোয়ালখালীতে ৫০০ লিটার মদসহ গ্রেপ্তার-১

1 year ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন