• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, May 28, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

নওগাঁর বদলগাছীতে যুবক-যুবতীকে ধরে মুক্তিপন দাবি; প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

by সুমন কুমার ঘোষ
February 6, 2025
in বাংলাদেশ
0
নওগাঁর বদলগাছীতে যুবক-যুবতীকে ধরে মুক্তিপন দাবি; প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় কয়েকজন যুবক। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের কটকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত সিহাবকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসা দেওয়া হচ্ছে। এঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিচার দাবি করেছেন ভূক্তভোগীসহ স্থানীয়রা। 
আহত সিহাব উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বদলগাছী সদর এলাকার রাসেল ও আসল নাম সাথী (ছদ্ম নাম ময়ুরি) নামে দুই যুবক-যুবতী গতকাল বিকালে নওগাঁ থেকে মার্কেট করে ফেরার পথে কটকবাড়ী এলাকায় মোটরসাইকেল থামিয়ে নদীর ধারে ঘোরাঘুরি করছিল। ঘোরাঘুরি দেখে সন্দেহ হলে ওই এলাকার স্থানীয় কয়েকজন যুবক প্লাবন, রনি, আশিক ও রাকিবসহ ১০-১৫ জন মিলে তাদের আটক করে মারধর করে। একপর্যায়ে তাদের নদীর ধারে নির্জন এলাকায় নিয়ে গিয়ে দশ হাজার টাকা মুক্তিপন দাবি করে। বিষয়টি জানাজানি হলে ছাত্র দল কর্মী সিহাবসহ গ্রামবাসি মিলে ওই ছেলে মেয়েকে উদ্ধার করে থানায় খবর দেয়। তাতেই ক্ষিপ্ত হয়ে আশিক, রনি, রাকিব, প্লাবনসহ কয়েকজন যুবক ছাত্রদল কর্মী সিহাবের উপর অতর্কিতভাবে হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সিহাবকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা সিহাবকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি শুনেছেন জানিয়ে বদলগাছী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন হোসেন বলেন, খবর পেয়েছি। সিহাব নামের ওই কর্মীকে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেন তিনি।
তবে অভিযোগ ওঠা যুবকদের সাথে যোগাযোগ করা না গেলেও তাদের মধ্যে রিয়াজুল নামের এক অভিভাবক দায়সারা জবাব দেন। তিনি বলেন, ওই দুই যুবক-যুবতী অনৈতিক কার্যকলাপ করার জন্য এসেছিল। তাদের সন্দেহ হলে এলাকার ছেলেরা ধরে বিচার করতে চেয়েছিল। সিহাব এখানে এসে বাধাঁ দেওয়ার চেষ্টা করলে একটু হাতাহাতি হয়েছে বলে শুনেছি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, বিষয়টি আমি শুনেছি। ওই ছাত্রদল কর্মী চিকিৎসাধীন অবস্থায় আছে। এখনো অভিযোগ হাতে আসেনি। তবে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
নওগাঁর মহাদেবপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

নওগাঁর মহাদেবপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

2 years ago

জামালপুরে এসপিকে র উদ্যোগে জীবাশ্ম জ্বালানি মুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন-

3 years ago

Popular News

  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন