• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, May 25, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নওগাঁর মহাদেবপুরে গৃহবধূর হাত পা বাঁধা লাশ উদ্ধার

by সুমন কুমার ঘোষ
January 27, 2024
in বিশেষ সংবাদ
0
নওগাঁর মহাদেবপুরে গৃহবধূর হাত পা বাঁধা লাশ উদ্ধার
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে এক গৃহবধূকে হাত-পা বেঁধে হত্যা করে মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত ২৫ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার কুঞ্জবন মাস্টার পাড়ায় এ ঘটনা ঘটে। এদিন রাত ১০টার দিকে থানা পুলিশ এ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করে। নিহত গৃহবধূ উপজেলা সদরের দশকলোনী পাড়ার ফেরদৌস আলমের স্ত্রী রীনা বেগম (৪৩)। ২৫ বছর আগে ফেরদৌস ও রীনার বিয়ে হলেও কোন সন্তান না হওয়ায় ফেরদৌস অন্যত্র দ্বিতীয় বিয়ে করেন। এনিয়ে ২০১৭ সালে রীনার সাথে বিবাহ বিচ্ছেদ হয়। রীনা সম্প্রতি ওই বাড়িটি নির্মাণ করে ভাই ভারি ও ৭ বছর বয়সের ভাতিজিসহ এই বাসায় বসবাস করে আসছেন।ইতোমধ্যে ফেরদৌসের দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে ফেরদৌস আবার রীনাকে বিয়ে করেন। নিহত রীনার ছোট ভাই একরামুল ইসলাম জানান, তিনি একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করেন ও তার স্ত্রী একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করেন। প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে তারা স্বামী স্ত্রী বাড়ি থেকে বের হন। অন্যদিন তাদের মেয়ে রীনার কাছে থাকলেও সেদিন তাদের সাথেই যায়। রাত ৮টার দিকে বাড়ি এসে রীনার ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও না খুললে তারা দরজা খুলে ঘরের মেঝেতে হাত-পা বাঁধা রীনার মরদেহ পড়ে থাকতে দেখেন। তার আলমারির তালা ভাঙ্গা ছিল ও মালামাল এলোমেলো ছিল বলেও জানান। পরে থানা পুলিশে খবর দেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)রুহুল আমিন জানান,নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, মান্দা সার্কেলের পুলিশ সুপার মতিউর রহমান প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করতেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারনা।স্থানীয়রা জানান, জীবদ্দশায় রীনা বেগম বিভিন্ন জনের কাছে সুদে টাকা লগ্নি করতেন।ধারনা করা হচ্ছে এ টাকা লুট করতেই তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ইয়ামুন নাহার

বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ইয়ামুন নাহার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

2 years ago
শেখ হাসিনাকে হত্যার চেস্টা ও ২৪ জন নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল জুড়ীতে।

শেখ হাসিনাকে হত্যার চেস্টা ও ২৪ জন নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল জুড়ীতে।

3 years ago

Popular News

  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন