• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, April 20, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

নওগাঁর মান্দায় ৬০ বস্তা সার পাচারের সময় জব্দ

by সুমন কুমার ঘোষ
November 25, 2025
in বিশেষ সংবাদ
0
নওগাঁর মান্দায় ৬০ বস্তা সার পাচারের সময় জব্দ
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ

পাচারের সময় ৬০ বস্তা রাসায়নিক সার নওগাঁর মান্দায় জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ভারশো বাজারের পাশ থেকে সারগুলো জব্দ করা হয়। এর আগে স্থানীয়রা সারগুলো তিনটি ভটভটিতে করে পরিবহনের সময় আটক করে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ ও উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন। কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাজারে ডিলারের কাছ থেকে ২০ বস্তা টিএসপি ও ৪০ বস্তা এমওপি সার কিনে পলিথিন দিয়ে ঢেকে তিনটি ভটভটিতে করে চৌবাড়িয়া হাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়কের মাঝামাঝি ভারশো গ্রামের বাজারের পাশে স্থানীয়দের মাঝে সন্দেহ হলে ভটভটি আটকিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে সারগুলো দেলুয়াবাড়ি বাজারে ডিলারের কাছ থেকে কিনে রাজশাহী জেলার তানোর ‍উপজেলার তালান্দো নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা যায়। বিষয়টি নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় টহলরত সেনাবাহিনীও সেখানে উপস্থিত হয়। পরে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তাকে জানানো হলে ঘটনাস্থলে তারা আসেন। তবে সারের মালিকদের এ সময় পাওয়া যায়নি। পরে সারগুলো জব্দ করা হয়। কৃষকদের অভিযোগ, ডিলারদের কাছে তারা চাহিদামতো সার পান না। অথচ বেশি দাম দিয়ে কালোবাজারে বাইরের উপজেলার কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছে। কৃষি অফিসের নজরদারি না থাকায় ডিলাররা সুযোগ নিচ্ছেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, সারগুলো দেলুয়াবাড়ি বাজারে তিনজন ডিলারের কাছ থেকে বাইরের উপজেলার কৃষকরা কিনেছিলেন বলে জানতে পেরেছি। তবে ঘটনাস্থলে ক্রেতারা ছিলেন না। পরে সারগুলো জব্দ করে কুসুম্বা ইউনিয়ন পরিষদে নেওয়া হয়েছে।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
সেনাবাহিনীর সাঁজোয়া কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে

সেনাবাহিনীর সাঁজোয়া কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

দুলহা যারা সেনা অভিযান চলাকালীন সন্ত্রাসীদের ছুরির আঘাতে

দুলহা যারা সেনা অভিযান চলাকালীন সন্ত্রাসীদের ছুরির আঘাতে

2 years ago

৪০ দিনের কর্মসূচিতে শ্রমিকদের বসিয়ে রেখে ট্রাক্টর দিয়ে মাটি ভরাটের অভিযোগ

3 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন