• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, May 20, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

নওগাঁ জেলার হাঁপানিয়া বাজারে দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার

by সুমন কুমার ঘোষ
March 1, 2025
in বাংলাদেশ
0
নওগাঁ জেলার হাঁপানিয়া বাজারে দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলার প্রতিনিধিঃ

নওগাঁ জেলার হাঁপানিয়া বাজারে আব্দুল বাকিদ পবেল নামের এক ব্যক্তির অফিস থেকে ৩টি ককটেল সদৃশ বস্তুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আব্দুল বাকিদ পবেল পলাতক রয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার হাঁপানিয়া বাজার এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী।
জানা যায়, আব্দুল বাকিদ পবেল নামের এক ব্যবসায়ীর দোকানে ককটেল রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁয় দায়িত্বরত সেনাবাহিনীর একটি দল শুক্রবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার হাঁপানিয়া বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে গিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ওই ব্যবসায়ীর দোকান থেকে ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করে। এছাড়া ওই ব্যবসায়ীর দোকান থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ককটেলগুলো নওগাঁ সদর থানা পুলিশের কাছে জমা দিয়েছে সেনাবাহিনী৷
জানতে চাইলে নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ৩টি অবিস্ফোরিত ককটেলসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে। পবেল নামের একজনের অফিস থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনীর একটি দল ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করে থানায় জমা দিয়েছে। এগুলো ককটেল না অন্য কিছু তা পরীক্ষার জন্য পুলিশের বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। তারা এলে এগুলো নিষ্ক্রিয় করা হবে।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
শেখ হাসিনার বিচারের দাবিতে শাক্তা ইউনিয়ন ৬ওয়ার্ডের হিএনপির বিক্ষোভ মিছিলে ব্যাপক উপস্হিতি

শেখ হাসিনার বিচারের দাবিতে শাক্তা ইউনিয়ন ৬ওয়ার্ডের হিএনপির বিক্ষোভ মিছিলে ব্যাপক উপস্হিতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

মহাদেবপুরে সরস্বতীপুর স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতেবিক্ষোভ সমাবেশ

মহাদেবপুরে সরস্বতীপুর স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতেবিক্ষোভ সমাবেশ

2 years ago
শেখ হাসিনা সরকারের  মিথ্যা আক্রোশ মামলায় কারামুক্ত  হলেন আমানউল্লাহ আমান

শেখ হাসিনা সরকারের  মিথ্যা আক্রোশ মামলায় কারামুক্ত  হলেন আমানউল্লাহ আমান

2 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের অভিযানে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন