
সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ
পারিবারিক কলহের জেরে নওগাঁ সদর থানা এলাকায় ওড়না দিয়ে শ্বাসরোধ করে স্ত্রী হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার।
অদ্য ৭ মে আনুমানিক রাত একটা থেকে ২ ঘটিকার মধ্যে নওগাঁ সদর থানাধীন মোঃ মোরশেদ(২৮), পিতা-মোঃ পিন্টু, সাং- আরজি নওগাঁ ডাঙ্গাপাড়া, থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁ এর শয়নকক্ষে বিছানার উপর গলায় ওড়না পেঁচিয়ে ভিকটিম ফাল্গুনী, স্বামী- মোরশেদ সাং-আরজি নওগাঁ ডাঙ্গাপাড়া, থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁ কে শ্বাসরোধ করে হত্যা করে মর্মে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায় ভিকটিম ফাল্গুনী সহিত গত এক মাস পূর্বে মোঃ মোরশেদ এর সহিদ বিবাহ হয়। পারিবারিক কলহের জেরে স্বামী-মোঃ মোরশেদ ভিকটিম ফাল্গুনীকে গলায় শ্বাস রোধ করে ওড়না পেচিয়ে বিছানায় ফেলে রাখে। পরবর্তীতে নওগাঁ সদর থানা সংবাদ পেয়ে ভিকটিম ফাল্গুনির লাশ উদ্ধার করে এবং আসামি মোঃ মোরশেদ(২৮), পিতা-মোঃ পিন্টু, সাং- আরজি নওগাঁ ডাঙ্গাপাড়া, থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁ কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
প্রথমত মোরশেদ হত্যার বিষয়টি অস্বীকার করে এবং ঘটনাটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশের বিশেষ টিমের ক্রমাগত জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে পারিবারিক কলহের জেরে সে তার স্ত্রীকে ওড়না পেচিয়ে হত্যা করেছে । এই সংক্রান্তে নওগাঁ সদর থানা একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


