• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, May 27, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

মহাদেবপুরে পূজা উদযাপনেরপ্রস্তুতিসভা অনুষ্ঠিত

by সুমন কুমার ঘোষ
September 26, 2024
in বাংলাদেশ
0
মহাদেবপুরে পূজা উদযাপনেরপ্রস্তুতিসভা অনুষ্ঠিত
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ

নওগাঁর মহাদেবপুরে এবারের শারদীয় দুর্গা পূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান সভাপতিত্ব করেন। উপজেলার ১৫০টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা এতে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক, আনসার ও ভিডিপি কর্মকর্তা ইব্রাহীম হোসেন, ফায়ার বিগ্রেড ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আশরাফ আলী, কেন্দ্রীয় জামেহ মসজিদের ইমাম মাওলানা জিল্লুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রতন কুমার মন্ডল সরকারি অধ্যাপক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো, সাংবাদিক লিয়াকত আলী বাবলু, সাংবাদিক সাখোয়াত হোসেন, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শ্রী শিবনাথ মিশ্র প্রমুখ।
সভায় বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সম্পাদক তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। সহকারি কমিশনার (ভূমি) জানান, এবছর উপজেলার ১৫০টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা উদযাপন করা হবে। গতবছর এই সংখ্যা ছিল ১৫৩। ইউএনও জানান, তাঁর অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হবে। এখানে সার্বক্ষণিক সেবা প্রদান করা হবে। যেকোন স্থানে যেকোন সমস্যা হলে মোবাইলফোনে জানালে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া তিনি প্রতিটি মন্ডপে নিরাপত্তা বজায় রাখা, যানজট নিরসনে ব্যবস্থা গ্রহণসহ যাবতীয় সমস্যার সমাধানের আশ্বাস দেন। তিনি প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও রাত ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন দেয়ারও আহ্বান জানান। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, প্রতিটি মন্ডপে নগদ ১০ হাজার করে টাকা ও ৫০০ কেজি করে চাল বরাদ্দ করা হবে। মহাদেবপুর থানার ওসি জানান, প্রতিটি মন্ডপে একজন করে এএসআইয়ের নেতৃত্বে ছয় জন করে আনসার ও ভিডিপি সদস্য ডিউটিতে থাকবেন। এছাড়া থানা পুলিশের অফিসারদের একাধিক মোবইল টিম টহল থাকবে। প্রতিটি মন্ডপে একজন করে কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে থাকবেন। আনসার ভিডিপি কর্মকর্তা জানান, এবার সাড়ে নয়শ’ আনসার ও ভিডিপি সদস্য পূজা মন্ডপগুলোতে পাহারায় থাকবেন। সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো পূজার শুরুর সময় থেকে উপজেলা সদরের মধ্যবাজার সড়ক, ইউনিয়ন পরিষদ সড়ক ও ইউএনওর বাসভবনের বাইপাশ সড়ক একমুখি রাখার প্রস্তাব দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যেকোন ঘটনার অংশ বিশেষ বিচ্ছিন্নভাবে ভিডিও করে সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান জানান। চেরাগপুর ইউপি চেয়ারম্যান মদ্যপদের পূজা মন্ডপে স্বেচ্ছাসেবীর দায়িত্ব না দেয়ার আহ্বান জানান।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
চট্টগ্রামের ছাত্রলীগ নেতা মহাদেবপুরে আটকভারতে পালানোর সময়

চট্টগ্রামের ছাত্রলীগ নেতা মহাদেবপুরে আটকভারতে পালানোর সময়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১৫টি সরকারি গাছ চুরি

3 years ago
aparadh damon

নওগাঁয় ছোট যমুনা নদীতে ডুবে শিশুকন্যার মৃত্যু

4 years ago

Popular News

  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন