• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, May 25, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

মহাদেবপুরে মজুরি চাইতে গিয়েমারপিটের শিকার দুই শ্রমিক

by সুমন কুমার ঘোষ
September 8, 2023
in বিশেষ সংবাদ
0
মহাদেবপুরে মজুরি চাইতে গিয়েমারপিটের শিকার দুই শ্রমিক
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি :

দিনমজুর ব্রোজেন্দ্রনাথ প্রামাণিক (৫২)। বাড়ি নওগাঁর মান্দা উপজেলার মদনচক গ্রামে। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। জীবিকা নির্বাহের জন্য মহাদেবপুর উপজেলা সদরে ট্রাকলোড ও আনলোডের শ্রমিক হিসেবে কাজ করেন। মজুরি চাইতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন ব্রোজেন্দ্রনাথ ও তার ছেলে টগর প্রামাণিক। শুত্রবার বিকেলে এ ঘটনায় তিনি বাদি হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। এতে উপজেলা সদরের খাদ্যগুদাম এলাকার মৃত মোদাচ্ছের আলীর ছেলে সাজেদুর রহমার সাজুর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করা হয়েছে। এজাহার প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা এসআই আশিস সরকার। শ্রমিক নির্যাতন নিয়ে স্থানীয় শ্রমিকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কোনো সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা অভিযুক্ত সাজুকে গণপিটুনি দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর সাজুর ট্রাক লোড-আনলোডের কাজ করে শ্রমিকরা। এদিন তীব্র তাবদাহে শ্রমিকরা কিছু কাজ বাকি রাখে এবং তা পরবর্তীতে শেষ করার কথা জানান। এরপর সন্ধ্যা সাড়ে ৭ টায় সদর ইউনিয়নের মহাদেবপুর-মাতাজিহাট সড়কের হায়দ্রাবাদ এলাকার আবেজান অটোমেটিক রাইস মিলে মজুরির টাকা চাইতে গেলে সাজু তার ব্যক্তিগত অফিসে ব্রোজেন্দ্রনাথ ও তার ছেলে টগরকে ডেকে নেয়। এরপর সাজু ও তার ৩-৪ জন সহযোগী লাঠি দিয়ে তাদের বেদম প্রহার করে। একপর্যায়ে প্রধান অভিযুক্ত সাজুর হতে থাকা লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে ব্রোজেন্দ্রনাথ তার বাম হাত দ্বারা প্রতিহত করলে গুরুত্বর জখম প্রাপ্ত হন। তাদের ডাক-চিৎকারে ঘটনাস্থলে কয়েক জন উপস্থিত হলে ব্রোজেন্দ্রনাথ ও তার ছেলেকে হত্যার হুমকি দিয়ে ওই অফিস থেকে ধাক্কা মেরে বের করে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টগরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র প্রদান করেন। সেখানে গত ৬-৮ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি থেকে চিকিৎসা নেন ব্রোজেন্দ্রনাথ। অভিযোগ রয়েছে- স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় সাজু তার চাল কলে টর্চার সেল পরিচালনা করছে। বিভিন্ন সময় সেখানে শ্রমিকদের ওপর নির্যাতন চালানো হয়। এছাড়াও আইনের তোয়াক্কা না করেই শিশুদের শ্রমিক হিসেবে কমমূল্যে কাজ করানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ৪-৫ জন শ্রমিক। অভিযুক্ত সাজেদুর রহমান সাজুর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি প্রতিবেদকের ফোন রিসিভ করেননি। জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থ্যা গ্রহণ করবেন।#

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
জাতীয় পার্টি কুলাউড়া উপজেলার নেতৃবৃন্দের সাথে মত বিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে

জাতীয় পার্টি কুলাউড়া উপজেলার নেতৃবৃন্দের সাথে মত বিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সময় ক্ষমতা অপব্যবহারকারী-মাসিক কোটি টাকার উপর চাঁদা উত্তোলনকারী ডিবি জাহিদ।

2 years ago

প্রকৃত বীর একবারই মরে, কিন্তু কাপুরুষেরা মরে বারবার *ক্রাইম রিপোর্টার রাজশাহী বিভাগীয় মোহাম্মদ আলী জিন্নাহ মানিক দৈনিক জাতীয় অপরাধ দমন।

2 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের অভিযানে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন