• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, May 25, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

মায়ানমারে মানুষ বন্ধক রেখে ইয়াবা আমদানি কারকসহ ২ জন র‍্যাব-১৫ হাতে আটক

by মোঃ বাবুল ্মিয়া
May 17, 2023
in Uncategorized
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

মায়ানমারে মানুষ বন্ধক রেখে ইয়াবা আমদানি কারকসহ
২ জন র‍্যাব-১৫ হাতে আটক

এম ডি বাবুল চট্রগ্রাম

মায়ানমারে ইয়াবা বাকিতে নিতে একজনকে জিম্মি দিয়ে বাংলাদেশে ইয়াবা এনে পরবর্তিতে জিম্মি দেওয়া লোকের খোজ নানিয়ে বিপদের মুখে নির্যাতনের শিকার বানিয়েছিলেন এই সেই জকির এখন র‍্যাব-১৫ র হাতে ধরা। সম্প্রতি গত ১৫ জানুয়ারি ২০২৩ তারিখে ফেইসবুকসহ বিভিন্ন গনমাধ্যমে জসিম নামক একজন বাংলাদেশী নাগরিককে মিয়ানমারের ইয়াবা ডিলার কর্তৃক নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। উক্ত ভাইরাল ভিডিওতে কথিত জসিম নিজেই জানায় টেকনাফ হাজম পাড়ার সালেহ আহমদের ছেলে জকির নামক ইয়াবা ব্যবসায়ী তাকে মায়ানমারের ইয়াবা ডিলারের নিকট বন্ধক রেখে ২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ) টাকার ইয়াবা নিয়ে আসে। উক্ত ইয়াবার টাকা পরিশোধ না করায় মায়ানমারের ইয়াবা ডিলারগণ কথিত জসিমকে শারীরিক নির্যাতন করে। ভিডিও প্রকাশের পরেই সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীরা আত্মগোপনে চলে যায়। বর্ণিত ঘটনা বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি র‌্যাবের দৃষ্টিগোচরে আসে এবং র‌্যাব-১৫, কক্সবাজার সংশ্লিষ্ট ঘটনার সাথে সম্পৃক্ত ও প্রকাশিত ব্যক্তিদের চিহিৃতসহ জড়িত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে টেকনাফ, উখিয়া ও মায়ানমার সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ র‌্যাবের আভিযানিক দল অভিযান অব্যাহত রাখে।

গত ১৬ মে ২০২৩ র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর আভিযানিক দল বিশ্বস্থ সূত্রে অবগত হয়, বর্নিত ঘটনার ধারাবাহিকতায় টেকনাফের ইয়াবা গডফাদার জকিরসহ কতিপয় ইয়াবা ব্যবসায়ী মায়ানমার হতে ইয়াবা সংগ্রহ করে সাগর পথে মহেশখালী হয়ে বোট যোগে কক্সবাজার চৌফদন্ডী ঘাট হয়ে ঈদগাঁও এর উদ্দেশ্যে রওয়ানা করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৬ মে ২০২৩ অুনমান ৮.০০ ঘটিকার সময় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন ঈদগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের আল মাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মসজিদের সামনের পুকুরের পশ্চিম-উত্তর কর্ণারে পাকা রাস্তার উপর উপস্থিত হয়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনার একপর্যায়ে অজ্ঞাতনামা সিএনজি থেকে নেমে দুইজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক দল কর্তৃক ধৃত হয়। উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ ও বাজারের ব্যাগ তল্লাশী করে তাদের হেফাজত হতে সর্বমোট ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিদ্বয়ের বিস্তারিত পরিচয় ১। মোঃ জাকির আহমেদ প্রঃ জকির (৩৯), পিতা-মৃত-সালেহ আহমদ, সাং-হাজমপাড়া, কচুবনিয়ারছড়া, ০৭নং ওয়ার্ড, ২। মোঃ ইসমাইল (৩৫), পিতা-নুরুল বসর, মাতা-মাহমুদা খাতুন, সাং-হাজমপাড়া, ০৭নং ওয়ার্ড, উভয়থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং তাদের অপর এক সহযোগী র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দ্রুত পালিয়ে যায় মর্মে ধৃত আসামীদ্বয়ের নিকট থেকে জানা যায়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জকির জানায় যে, সে টেকনাফ ও উখিয়া থানা এলাকার ইয়াবা গডফাদার এবং তার সহযোগীদের সহায়তায় বিভিন্ন সময়ে বিভিন্ন লোককে সীমান্তবর্তী মায়ানমার এলাকায় বন্ধক রেখে ইয়াবার বড় বড় চালান নিয়ে আসে। আরো জানায় যে, ফেইসবুক, গনমাধ্যমসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত আলোচিত ঘটনায় সে প্রত্যক্ষ্যভাবে জড়িত ছিল এবং গণমাধ্যমে প্রকাশিত জসিম তার পরিচিত লোককে মায়ানমারে বন্ধক রেখে ২৫,০০,০০০ (পঁচিশ লক্ষ) টাকার ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে। অদ্য উপরোল্লিখিত ইয়াবা ট্যাবলেটসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

প্রকাশ থাকে যে, সিডিএমএস যাচাই করে ধৃত আসামী (১) মোঃ জাকির আহমেদ প্রঃ জকির (৩৯) এর বিরুদ্ধে মাদক ব্যবসায়ের জড়িত থাকার অপরাধে কক্সবাজারের টেকনাফ থানাসহ ০৫টির অধিক মামলা রয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত ঘটনার সাথে জড়িত ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।

মোঃ বাবুল ্মিয়া

মোঃ বাবুল ্মিয়া

ভ্রাম্যমান প্রতিনিধি, চট্টগ্রাম জেলা। মোবাইলঃ ০১৮২১-৬৩৬২৩০

Next Post
সিরাজগঞ্জে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা।

সিরাজগঞ্জে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বড়াইগ্রামে নবাগত ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

বড়াইগ্রামে নবাগত ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

3 years ago
বোরো ধান কাটলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ও ইউএনও আবু হাসান

বোরো ধান কাটলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ও ইউএনও আবু হাসান

3 years ago

Popular News

  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন