• About
  • Advertise
  • Careers
  • Contact
Sunday, May 31, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন।

by Aparadhdamon
October 8, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
aparadh damon

aparadh damon

0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

রবিউল ইসলাম আজম, বিভাগীয় প্রধান, রাজশাহীঃ রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদ্যাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। সভায় জন্ম নিবন্ধন কার্যক্রমে কৃতিত্বের স্বাক্ষর হিসেবে ১৭ নম্বর ওয়ার্ড প্রথম স্থান, ২৩নং ওয়ার্ড ২য় স্থান ও ২৮নং ওয়ার্ড ৩য় স্থান অর্জন করায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় সরিফুল ইসলাম বাবু বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বলিষ্ঠ নেতৃত্বে রাজশাহী আজ দেশের অন্যান্য সিটির তুলনায় সকল দিকে এগিয়ে। পরিচ্ছন্ন পরিবেশ, বায়ু দুষণ রোধ, ইপিআই কার্যক্রমে পরপর দশবার দেশ সেরা, এছাড়াও জন্ম নিবন্ধন কার্যক্রমে প্রথম স্থান অর্জন রাজশাহীকে আরও গৌরবান্বিত করেছে। সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি আরও বলেন, ০-৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। শিশুর জন্মেও ২৪ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট ওয়ার্ড কার্যালয়ে জন্ম নিবন্ধনের ফরম যথাযথভাবে পূরণ সাপেক্ষে তা জমা দিয়ে জন্ম নিবন্ধন করুন এবং বিনামূল্যে জন্ম সনদ গ্রহণ করুন। জন্ম নিবন্ধন শিশুদেও নাগরিকত্ব ও জাতীয়তার অধিকার। বাল্য বিবাহ প্রতিরোধ, আইনগত সহায়তা, স্কুলে ভর্তি, পাসপোর্ট পাওয়া, ভোটার তালিকা, স্বাস্থ্যসেবা, বিবাহ নিবন্ধীকরণসহ নানাবিধ কাজে আবশ্যকতা রয়েছে। সঠিক সময়ে জন্মনিবন্ধন কার্যক্রম সম্পন্নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হবার পরামর্শ প্রদান করা হয়।
রাসিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন স্থায়ী কমিটির সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনুর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব মোঃ মশিউর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ। রাজশাহী মহানগরীর জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে সার্বিক তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, জন্ম মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন, জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে সফলতার অভিজ্ঞতা বিনিময় করে বক্তব্য দেন ১৭নং ওয়ার্ডের টীম লিডার আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম। সভায় রাসিকের বিভিন্ন ওয়ার্ডের সচিব, ডাটা এন্ট্রি অপারেটর, টীম লিডার ও স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে নগরভবন হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরভবনে এসে শেষ হয়। র‌্যালীতে রাসিকের সকল কর্মকর্তা ও সচিব, ডাটা এন্ট্রি অপারেটর, টীম লিডার ও স্বাস্থ্যকর্মীগণ অংশগ্রহণ করেন।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
aparadh damon

নদী আমার, মাছ আমার, এটার ব্যবস্থাপনাও আমার- জেলা প্রশাসক কামরুল হাসান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

ইজারার শর্ত ভঙ্গ করে চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটে চলছে ইচ্ছেমতো খাজনা আদায় প্রতিবাদ করলে খাজনার রশিদ মিলছে দেরিতে

2 years ago
“সংবাদ ভূমি” অনলাইন পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট, কাল্পনিক সংবাদে “বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ” এর তীব্র প্রতিবাদ

“সংবাদ ভূমি” অনলাইন পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট, কাল্পনিক সংবাদে “বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ” এর তীব্র প্রতিবাদ

1 year ago

Popular News

  • মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ গ্রেফতার -১

    0 shares
    Share 0 Tweet 0
  • মহাদেবপুরে পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন