• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, May 25, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home সর্বশেষ

রাশিয়ার অর্থনীতিতে আরো চাপ আসতে পারে: পুতিন

by Aparadhdamon
October 8, 2022
in সর্বশেষ
0
Aparadh damon

Aparadh damon

0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বার্তা সম্পাদক: পুতিন বলেন, বর্তমানে পরিস্থিতি হয়তো স্থিতিশীল। একই সময়ে আমাদের বুঝতে হবে যে নিষেধাজ্ঞার চাপ রাশিয়ার অর্থনীতিতে কেবল চাপই বাড়াবে। ইউক্রেনে আগ্রাসন চালানোর পর পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর অপ্রত্যাশিত নিষেধাজ্ঞা দিয়েছে। এর ফলে অর্থনীতি ব্যাপক চাপে পড়েছে। বক্তব্যে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের চারটি অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল রাখা হবে বলে প্রতিজ্ঞা করেন। ইউক্রেন বলেছে, তারা লুহানস্ক ও খেরসনের বেশ কিছু গ্রাম পুনর্নিয়ন্ত্রণে নিয়েছে এবং সম্প্রতি দোনেেস্ক উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া যেসব অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে, সেসবের আবার নিয়ন্ত্রণ নিতে পারে। সাম্প্রতিক ক্ষয়ক্ষতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখানে কোনো অসংগতি নেই। তারা চিরদিনের জন্য রাশিয়ার সঙ্গে থাকবে। তারা ফিরে আসবে।’
রাশিয়ায় শিক্ষক দিবসে পুতিন এক ভাষণে বলেন, তিনি ‘শান্তভাবে অন্তর্ভুক্ত অঞ্চলগুলোতে উন্নত করবেন’। কিন্তু স্টেট ডুমা ডিফেন্স কমিটির চেয়ারম্যান আন্দ্রে কারটোপোলভ রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, রাশিয়ার উচিত হবে যুদ্ধক্ষেত্রে কী ঘটছে সেটা নিয়ে মিথ্যা কথা বলা বন্ধ করা। তিনি আরো বলেন, রাশিয়ার মানুষ বোকা না।
ইউক্রেনের বাহিনী দক্ষিণ ও পূর্বে উভয় দিকে অগ্রগতি করেছে। লুহানস্কের গভর্নর সেরহি হেইদাই বিবিসিকে বলেছেন, বুধবার ঐ এলাকার ছয়টা গ্রাম পুনর্নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি পরে বলেন, দক্ষিণাঞ্চলের খেরসনের আরো তিনটি গ্রাম মুক্ত করেছে তারা। রাশিয়া এখনো রিজার্ভ সৈন্য নিয়ে কাজ করছে।
এদিকে প্রেসিডেন্ট পুতিন একটা ডিক্রি সই করে দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝায়ার পরমাণু পাওয়ার প্লান্ট আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় অন্তর্ভুক্ত করেছেন। এই পরমাণুকেন্দ্র যুদ্ধের শুরু থেকে রাশিয়ার সৈন্যদের দখলে ছিল। রাশিয়া বলছে, ইউরোপের সবচেয়ে বড় পরমাণুকেন্দ্রটি এখন একটি নতুন কোম্পানি চালাবে। কিন্তু ইউক্রেনের নিউক্লিয়ার অপারেটররা এটাকে নাকচ করে বলেছেন, এই সিদ্ধান্ত মূল্যহীন। জাতিসংঘের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষক দল আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, তিনি দুই পক্ষের সঙ্গেই আলোচনায় বসবেন। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়া পরমাণু বিদ্যুেকন্দ্র নিয়ে ব্ল্যাকমেইল করছে। অন্যদিকে মস্কোর অধিকৃত ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে গতকাল বৃহস্পতিবার একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার টেলিগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত এবং পাঁচজন ধ্বংসস্তূপে চাপা পড়েছে।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
aparadh damon

নওগাঁর গোয়েন্দা তথ্যে রাণীনগরে নকল সার এবং কীটনাশক উৎপাদন ব‍্যবসায়ীর বিরুদ্ধে অভিযান।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

৩১ বছর ধরে জাল সনদে শিক্ষগতা করছেন জমশেদ আলী!!

৩১ বছর ধরে জাল সনদে শিক্ষগতা করছেন জমশেদ আলী!!

4 years ago
বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন আর নেই।

বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন আর নেই।

7 months ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের অভিযানে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন