• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, May 25, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

শিক্ষক কর্তৃক ছাত্রী অপহরণ এবং জোরপূর্বক ধর্ষণ চট্রগ্রাম র‍্যাব-৭ কর্তৃক ভিকটিম উদ্ধারসহ ধর্ষক গ্রেফতার

by মোঃ বাবুল ্মিয়া
December 4, 2023
in বাংলাদেশ
0
শিক্ষক কর্তৃক ছাত্রী অপহরণ এবং জোরপূর্বক ধর্ষণ চট্রগ্রাম র‍্যাব-৭ কর্তৃক ভিকটিম উদ্ধারসহ ধর্ষক গ্রেফতার
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

শিক্ষক কর্তৃক ছাত্রী অপহরণ এবং জোরপূর্বক ধর্ষণ চট্রগ্রাম র‍্যাব-৭ কর্তৃক ভিকটিম উদ্ধারসহ ধর্ষক গ্রেফতার

এম ডি বাবুল নিজস্ব প্রতিবেদক

অপহৃত ভিকটিম ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানাধীন একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রী। ভিকটিম স্কুলে আসা-যাওয়ার পথে উক্ত বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক তাকে প্রায় সময়ই আলাদা করে ডেকে নিয়ে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। এছাড়াও ভিকটিম তার কু-প্রস্তাবে রাজি না হলে তাকে অপহরণ করে নিয়ে যাওয়াসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। ভিকটিম বিষয়টি পরিবারকে জানালে ভিকটিমকে তার পরিবার বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়।

পরবর্তীতে গত ২৮ নভেম্বর ২০২৩ ইং তারিখ সকাল আনুমানিক ০৭০০ ঘটিকায় ভিকটিম ঘুম থেকে উঠে তাদের বাড়ির সামনের রাস্তার পাশে গেলে পূর্ব পরিকল্পিতভাবে তার স্কুলের গণিত শিক্ষক ইকবাল হোসেন একটি সিএনজি থেকে আচমকা নেমে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে একটি সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। উক্ত সময়ে ভিকটিম চিৎকার করলে উক্ত চিৎকারের শব্দে তার মা বাড়ি থেকে বের হয়ে তার মেয়েকে গণিত শিক্ষক ইকবাল হোসেন একটি সিএনজি যোগে নিয়ে যেতে দেখে। পরবর্তীতে ভিকটিমের মা বিষয়টি পরিবারের লোকজনকে জানালে তারা উক্ত স্কুল শিক্ষকের বাড়ি গিয়ে উল্লেখিত অপহরণের বিষয়ে জানতে চাইলে আসামি ইকবাল হোসেন এর মা এ ব্যাপারে কিছু জানেন না বলে জানায়।

উক্ত ঘটনায় অপহৃত ভিকটিমের পিতা বাদী হয়ে গত ০৩ ডিসেম্বর ২০২৩ইং তারিখ ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানায় স্কুল শিক্ষক ইকবাল হোসেনকে একমাত্র আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং- ০২, তারিখ ০৩ ডিসেম্বর ২০২৩ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০২০)। মামলা রুজু হওয়ার পর ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানা পুলিশ জানতে পারে মামলার আসামি স্কুল শিক্ষক ইকবাল হোসেন ভিকটিমকে নিয়ে চট্টগ্রামে অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে ভিকটিমের পিতা তার মেয়েকে দ্রুত উদ্ধার এবং অপহরণকারী’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বর্ণিত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং আসামি’কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্ত অব্যহত রাখে। নজরদারী’র একপর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে উক্ত মামলার আসামি ইকবাল হোসেন চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন কাটঘর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৩ ডিসেম্বর ২০২৩ইং তারিখ র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ইকবাল হোসেন (৩২), পিতা- মৃত আরু মিয়া, সাং-নিবড়া, থানা-কসবা, জেলা-ব্রাক্ষণবাড়িয়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে বিভিন্ন ভয়ভীতি প্রদান করে অসৎ উদ্দেশ্য কিশোরী ভিকটিমকে অপহরণ করেছে।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

মোঃ বাবুল ্মিয়া

মোঃ বাবুল ্মিয়া

ভ্রাম্যমান প্রতিনিধি, চট্টগ্রাম জেলা। মোবাইলঃ ০১৮২১-৬৩৬২৩০

Next Post
ব্র্যাক কর্তৃক আয়োজিত বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক মাসিক সেশন

ব্র্যাক কর্তৃক আয়োজিত বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক মাসিক সেশন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

aparadh damon

নাকে খত দিয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযুক্তকে ছেড়ে দিলো মাতব্বরেরা

4 years ago

ক্রাইম রিপোর্টার মোঃ আলী জিন্নাহ মানিক জাতীয় অপরাধ দমন রাজশাহী বিভাগ,

3 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের অভিযানে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন