• About
  • Advertise
  • Careers
  • Contact
Sunday, April 26, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home Uncategorized

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগ

by সুমন কুমার ঘোষ
August 24, 2024
in Uncategorized
0
মহাদেবপুরে অমুসলিমদের জান-মালরক্ষায় বিএনপি জামাতের মতবিনিময়
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

দীর্ঘদিনের নানা অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাজমুল হাসান এবং উপাধ্যক্ষ প্রফেসর মো. মহিদুল হাসান শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে বৃহস্পতিবার দুপুরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, “আমি অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলাম।
এর আগে সকালে বেলা ১০টার দিকে শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষের সামনে বিক্ষোভ শুরু করেন। তারা অধ্যক্ষ নাজমুল হাসানসহ আরও ৭ শিক্ষকের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা শিক্ষার্থীদের দ্বারা অবরুদ্ধ অবস্থায় ছিলেন। শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সোচ্চার হয় এবং তাদের অপসারণের দাবি জানাতে থাকে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, তারা দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন একটি শিক্ষাব্যবস্থা চায়।
সেনাবাহিনীর একটি দল এসে অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের উদ্ধার করে। অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার পর মাত্র আধা ঘণ্টার মধ্যে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদত্যাগের ঘোষণা দেন। অন্যদিকে, আন্দোলনের মুখে থাকা বাকি পাঁচজন শিক্ষক শিক্ষার্থীদের তিন দিনের মধ্যে পদত্যাগের আশ্বাস দেন। শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ চলমান রেখে কলেজে সুষ্ঠু ও ন্যায়বিচারমূলক পরিবেশের দাবিতে সোচ্চার থাকে।
অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে প্রধানত সরকারি তহবিল আত্মসাতের অভিযোগ ছিল সবচেয়ে গুরুতর। নাজমুল হাসান কলেজের উন্নয়ন প্রকল্প, এডিপি বরাদ্দ, এবং শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এছাড়াও, তিনি ক্ষমতার অপব্যবহার করে শিক্ষকদের নিয়ন্ত্রণে রাখতেন এবং শিক্ষার্থীদের জিম্মি করে প্রাইভেট পড়তে বাধ্য করতেন।

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

লোহাগাড়া থানা পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ গাড়ি জব্দ

3 years ago
জুড়ীতে ধান চুরির মামলায় এক যুবক কারাগারে

জুড়ীতে ধান চুরির মামলায় এক যুবক কারাগারে

2 years ago

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন