• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, May 25, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন : এমপি সেলিম

by সুমন কুমার ঘোষ
September 2, 2023
in বিশেষ সংবাদ
0
শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন : এমপি সেলিম
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম বলেছেন, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ভিভিন্ন উপকারভোগী পরিবারের সদস্যরা নৌকায় ভোট দিলেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন। শুক্রবার (১ আগস্ট) বিকেলে তিনি উপজেলা সদরের কলেজ মাঠে সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, গর্ভকালীন, প্রতিবন্ধী, ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি, ভিজিডি, ভিজিএফ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রণোদনা ও শিক্ষাভাতা, হরিজন ভাতা প্রভৃতি উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা উপলক্ষে আয়োজিত সমাবেশে এমপি কথাগুলো বলেন। এমপি সেলিম বলেন, ‘জননেত্রী শেখ হাসিনাই এদেশের দু:স্থদের সহায়তা করবার জন্য এসব নানাবিধ ভাতা প্রবর্তন করেছেন। এজন্য তিনি মমতাময়ী মা হয়েছেন। এলাকার শতভাগ দু:স্থ মানুষ এখন ভাতা পায়। এখানে এখন আর মঙ্গা নেই। মানুষ কেউ আর না খেয়ে থাকেনা। সমাবেশে আসা প্রতিটি দু:স্থ মানুষও জুতা পায়ে দিয়ে এসেছেন। বাড়ি থেকে বের হয়েই পাকা রাস্তা পেয়েছেন। এই উপজেলায় মানুষ কেউ আর গৃহহীন নেই। কোন স্কুলের ভবন কাঁচা নেই। ‘কাজ নগদ ভোট বাকি’ এই শ্লোগানে মানুষ না চাইতেই প্রতিটি এলাকার উন্নয়ন হয়েছে। উপকারভোগী পরিবারের সদস্যরা যদি জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে এসব উপকার পাওয়ার কৃতজ্ঞতাস্বরুপ নৌকায় ভোট দিলে শেখ হাসিনার সরকার আবার ক্ষমতায় আসবে।’ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার তাকে নৌকা প্রতিক দিবেন।’ তবে যেই নৌকা পাক না কেন তার পক্ষে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার আহ্বান জানান। সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল সমাবেশে সভাপতিত্ব করেন। উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান মন্ডল, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঐতিহাসিক পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কোলা ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম স্বপন, মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হোসেন টিটু প্রমুখ। এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, বাবুল চন্দ্র ঘোষ, অর্থ সম্পাদক হাজী মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, কৃষকলীগের সভাপতি শ্রী অমিত কুমার ব্যানার্জী বাপ্পী, স্বেচ্ছাসেকব লীগের সভাপতি কাওসার আলী, সাধারণ সম্পাদক আহসান হাবীব, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুমুছা আল আশআরী, সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ এতে উপস্থিত ছিলেন।#

সুমন কুমার ঘোষ

সুমন কুমার ঘোষ

নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫

Next Post
নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাংশের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাংশের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আকস্মিক পরিদর্শনে সাংসদ সদস্য ফজলে হুদা বাবুল

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আকস্মিক পরিদর্শনে সাংসদ সদস্য ফজলে হুদা বাবুল

3 weeks ago

আইনের সহযোগিতা পাচ্ছেন না ভুক্তভোগী মোসাম্মৎ স্বপ্না খাতুন, ক্রাইম রিপোর্টার জাতীয় অপরাধ দমন রাজশাহী বিভাগ। মোহাম্মদ আলী জিন্নাহ মানিক

3 years ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের অভিযানে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন