• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, April 22, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় ৫ জনের ফাঁসি বহাল

by Aparadhdamon
October 12, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় ৫ জনের ফাঁসি বহাল
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

মোহাম্মদ সাইদ: একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় পাঁচ জনের ফাঁসির আদেশ এবং অপর আসামির সাত বছরের কারাদণ্ড বহাল রেখেছেন আদালত।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- বিল্লাল হোসেন কিসলু, হাবিব হাওলাদার, রাজু মুন্সি, রাসেল এবং গাড়িচালক হুমায়ুন কবির মোল্লা। অপর আসামি সবুজ খানকে সাত বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডও বহাল রাখা হয়।

বুধবার (১২ অক্টোবর) ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) গ্রহণ করে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারানুম রাবেয়া মিতি, সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরা বেগম, কাজী শামসুন নাহার ও সায়েম মো. মোরসেদ।

আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এস এম শাহজাহান ও হেলাল উদ্দিন মোল্লা।

এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ জনের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষ হয় এবং রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

২০১৭ সালের ২৮ মার্চ প্রবীণ সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার। পরে নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য নথি (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পাঠনো হয়। পাশাপাশি আসামিরা আপিল করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৫ ডিসেম্বর রাজধানীর রামপুরায় নিজ বাসা থেকে আফতাব আহমেদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে হত্যার দায় স্বীকার করে হুমায়ুন কবির, হাবিব হাওলাদার ও বিল্লাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই জবানবন্দিতে তারা স্বীকার করেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী আফতাব আহমেদের বাসায় ডাকাতি করার সময় তাকে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধে তারা হত্যা করেন।

আফতাব আহমেদ দৈনিক ইত্তেফাকের প্রবীণ ফটো সাংবাদিক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও পরবর্তী সময়ে অনেক দুর্লভ ছবি তোলেন। আলোকচিত্র সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ২০০৬ সালে তিনি একুশে পদক পান।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
গোবিন্দগঞ্জে বৈদ্যুতিক শর্ট সাকিটের আগুনে পুড়ে ছাই পত্রিকার হকার হেলাল উদ্দিনের বাড়ি

গোবিন্দগঞ্জে বৈদ্যুতিক শর্ট সাকিটের আগুনে পুড়ে ছাই পত্রিকার হকার হেলাল উদ্দিনের বাড়ি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

মহাদেবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহত-৩

মহাদেবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহত-৩

3 years ago
গাজীপুর সিটি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত স্টাফ রিপোর্টার: আব্দুল মোমিন আগামি দুই বছরের জন্য গাজীপুর সিটি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিটি প্রেসক্লাবে দ্বি-বার্ষিক সন্মেলন ও সাধারণ সভায় ভোরের দর্পণ ও করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি মঞ্জুর হোসেন মিলনকে সভাপতি এবং দৈনিক আমার বার্তার গাজীপুর প্রতিনিধি মো: নজমুল হককে সাধারণ সম্পাদক করে সর্বসন্মতিক্রমে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, দেশের কন্ঠ পত্রিকার মেহেদী হাসান সোহেল সি: সহ-সভাপতি, জেটিভি ও করতোয়ার শ্রীপুর প্রতিনিধি বেলায়েত শেখ সহ-সভাপতি, বাংলাদেশের আলো পত্রিকার মো: মনির হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ সমাচার পত্রিকার মো: হাসান আলীকে সাংগঠনিক সম্পাদক, আমাদের নতুন সময় পত্রিকার আবুল হোসেন সবুজকে কোষাধ্যক্ষ, বাংলাদেশ কন্ঠের প্রতিনিধি জাহিদ হাসান ভূঁইয়াকে তথ্য ও প্রকাশনাসম্পাদক, সকালবেলা পত্রিকার ইব্রাহীম খলিলকে দপ্তর ও প্রচার সম্পাদক করা হয়েছে। নির্বাহী সদস্যরা হলেন, গাজীপুর দর্পণ পত্রিকার মিজানুর রহমান মিলন, আমাদের গাজীপুর ডটকম অনলাইনের সাইফুল ইসলাম খান, নাজমুল হাসান পদ্য ও আমাদের সংবাদ পত্রিকার মো: জুলফিকার আলী জুয়েল।

Popular News

  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0
  • ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন