• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, May 23, 2026
  • Login
No Result
View All Result
অপরাধ দমন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন
No Result
View All Result
অপরাধ দমন
No Result
View All Result
Home বাংলাদেশ

সেলিম চেয়ারম্যানের আগাম জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

by Aparadhdamon
September 21, 2022
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
0
Aparadh damon

Aparadh damon

0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি, চাঁদপুর- অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খানকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাঁকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল সেশন জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
ওই মামলায় ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট সেলিম খানকে চার সপ্তাহের আগাম জামিন দেন।

এ সময়ের মধ্যে তাঁকে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল সেশন জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। এই আদেশ স্থগিত চেয়ে ১৮ সেপ্টেম্বর আপিল বিভাগে আবেদন করে দুদক। আজ আবেদনের ওপর শুনানি হয়।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। সেলিম খানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির। সেলিম খানের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মাহবুব।

পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের দেওয়া আগাম জামিন স্থগিত করে চেম্বার আদালত ২৭ সেপ্টেম্বরের মধ্যে সেলিম খানকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন।

আইনজীবীদের তথ্যমতে, ওই মামলায় আগাম জামিন চেয়ে সেলিম খানের আবেদনের করা পরিপ্রেক্ষিতে এর আগে গত ১৪ আগস্ট হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ তাঁকে তিন সপ্তাহের মধ্যে ঢাকার সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। তবে মামলার নম্বরে ভুল থাকায় তিনি নিম্ন আদালতে হাজির হলেও তাঁর আত্মসমর্পণ গ্রহণ করা হয়নি।

হাইকোর্টের আদেশে মামলার নম্বরে ১-এর পরিবর্তে ৯ উল্লেখ থাকায় বিষয়টি সংশোধনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়। প্রধান বিচারপতি আবেদনটি নিষ্পত্তির জন্য এই বেঞ্চে পাঠান।

তবে ইতিমধ্যে তিন সপ্তাহ সময় শেষ হওয়ায় সংশোধিত আবেদনটি উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ হয়। এরপর নতুন করে আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন সেলিম খান। এর ওপর শুনানি নিয়ে ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট তাঁর ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। এর বিরুদ্ধে দুদক ১৮ সেপ্টেম্বর ওই আবেদন করে।

সেলিমের বিরুদ্ধে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১ আগস্ট মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, সেলিম অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন।

এ ছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সেলিম যে সম্পদের বিবরণী দাখিল করেছেন, তা যাচাই-বাছাই করে অসংগতি পাওয়া গেছে।

Aparadhdamon

Aparadhdamon

Next Post
aparadh damon

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ১৪ জনের বিরুদ্ধে মামলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

যমুনায় পানি বিপদসীমা ছুইছুই চৌহালী ওশাহজাদপুর উপজেলায় পানিতে আরও ১৫ বাড়িঘর ডুবি।

যমুনায় পানি বিপদসীমা ছুইছুই চৌহালী ওশাহজাদপুর উপজেলায় পানিতে আরও ১৫ বাড়িঘর ডুবি।

3 years ago
নওগাঁর মহাদেবপুরে ডাকাতির পর পালানোর সময় ট্রাক উল্টে নিহত ১, আটক ২

নওগাঁর মহাদেবপুরে ডাকাতির পর পালানোর সময় ট্রাক উল্টে নিহত ১, আটক ২

1 year ago

Popular News

  • নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে র‍্যালি

    0 shares
    Share 0 Tweet 0
  • শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট সহ তিন জুয়ারু গ্রেফতার ও বিপুল পরিমাণ অনলাইন জুয়া খেলার সরঞ্জাম জব্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • মেধা ও যোগ্যতার ভিত্তিতে নওগাঁয় পুলিশে নিয়োগ পেলেন ৪৯ তরুণ-তরুণী

    0 shares
    Share 0 Tweet 0
  • নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের অভিযানে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

অপরাধ দমন সম্পর্কে ডেসক্রিপশন

সম্পাদক ও প্রকাশকঃ

Facebook-f X-twitter Youtube
  • প্রাইভেসি পলিসি
  • আমাদের সম্পর্কে

ঠিকানাঃ ——— পুরানা পল্টন, ঢাকা – ১০০০
টেলিফোনঃ ০১৭xxxxxxxxxx ইমেলঃ news@aparadhdamon.com

© 2025 - All right by Aparadh Damon

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • বানিজ্য
  • বিশ্ব
  • রাজনীতি
  • জীবনযাপন
  • বিনোদন
  • ই-পেপার
  • প্রতিনিধি ভেরিফাই করুন